২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারজায় ৬০ তারকা যাবেন লাক্স-চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ডে

চতুর্থ লাক্স - চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড - ২০০৭ এর পর্দা উঠছে নভেম্বরে। ৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় সংযুক্ত আরব আমিরাতের স্বপ্ননগরী শারজা ক্রিকেট স্টেডিয়ামে বসবে পারফরমেন্স অ্যাওয়ার্ডের এ জমকালো আসর। বাংলাদেশের ৬০ শোবিজ তারকা সহ ২৫০ জনের বিশাল এক দল এ আয়োজনে অংশ নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 01:30 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

অক্টোবর ২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চতুর্থ লাক্স - চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড - ২০০৭ এর পর্দা উঠছে নভেম্বরে। ৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় সংযুক্ত আরব আমিরাতের স্বপ্ননগরী শারজা ক্রিকেট স্টেডিয়ামে বসবে পারফরমেন্স অ্যাওয়ার্ডের এ জমকালো আসর। বাংলাদেশের ৬০ শোবিজ তারকা সহ ২৫০ জনের বিশাল এক দল এ আয়োজনে অংশ নেবে। জনপ্রিয় অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের উপস্থাপনায় ১৮টি ক্যাটাগরিতে এ বছর এ পুরস্কার দেয়া হবে। ২০০৬ সালে চ্যানেল আই'র পর্দায় প্রচারিত অনুষ্ঠানের মানের ভিত্তিতে জুরি বোর্ড ইতিমধ্যে প্রতিটি ক্যাটাগরিতে ৩ জন করে ৫৪ জন তারকাকে মনোনয়ন দিয়েছেন। চূড়ান্ত পর্বে দর্শকদের এসএমএস ভোটে নির্বাচিত হবেন সেরা তারকা। পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বাংলাদেশের শোবিজ তারকারা বিভিন্ন বিষয়ে পারফর্ম করবেন। ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই'র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, " ৪ বছরে এ অনুষ্ঠানটি একটি ভিন্নমাত্রায় পেঁৗঁছেছে। আর এটা সম্ভব হয়েছে সবার সহযোগিতায়। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজনটা হবে আরো ব্যাপক ও বর্ণাঢ্য পরিসরে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯২৪ ঘ