২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাপ্পা ও টুটুলের সঙ্গে শাকিলার অ্যালবাম

একক কিংবা দ্বৈত দু'ধরনের অ্যালবামের ক্ষেত্রে দীর্ঘদিন থেকেই অডিও বাজারে অনুপস্থিত রয়েছেন শিল্পী শাকিলা জাফর। নতুন একটি মিক্সড অ্যালবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে আবার ফিরে আসছেন তিনি। প্রথমবারের মতন এ অ্যালবামে তার সঙ্গে গেয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার ও এস আই টুটুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 10:33 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

অক্টোবর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- একক কিংবা দ্বৈত দু'ধরনের অ্যালবামের ক্ষেত্রে দীর্ঘদিন থেকেই অডিও বাজারে অনুপস্থিত রয়েছেন শিল্পী শাকিলা জাফর। নতুন একটি মিক্সড অ্যালবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে আবার ফিরে আসছেন তিনি। প্রথমবারের মতন এ অ্যালবামে তার সঙ্গে গেয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার ও এস আই টুটুল। নতুন এ মিক্সড অ্যালবামের শিরোনাম 'অচেনা ভালোবাসা'। অ্যালবামে থাকবে ১০টি মিষ্টি প্রেমের দ্বৈত গান। অ্যালবামটির জন্য গান লিখেছেন সাঈদ হাসান টিপু, জাহিদ আকবর এবং টিআই অন্তর। সুর করেছেন এসআই টুটুল, পার্থ মজুমদার, টিপু এবং রাজীব হোসেন। দীর্ঘ সঙ্গীত জীবনের ক্যারিয়ারে এবারই প্রথম শাকিলা গাইলেন বাপ্পা এবং এস আই টুটুলকে সঙ্গে। 'অচেনা ভালোবাসা' এবং 'অভিমানের পানসি' শিরোনামের দুটি দ্বৈত গানে যথাক্রমে বাপ্পা ও টুটুলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। 'অচেনা ভালোবাসা' অ্যালবামে শাকিলা জাফর, বাপ্পা এবং টুটুলের পাশাপাশি আরও কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, টিপু এবং তোনী। অডিও প্রযোজনা সংস্থা 'অগ্নিবীনা'র ব্যানারে ২০ রোজার মধ্যে বাজারে বেরুবে দ্বৈত এ অ্যালবামটি। নতুন এ দ্বৈত অ্যালবাম সম্পর্কে শাকিলা জাফরের মন্তব্য, "আমি এবার তরুণদের কথা - সুরে গেয়ে ভিন্ন স্বাদ অনুভব করেছি। তাদের সঙ্গে গান গেয়ে আমি তৃপ্ত। আশা করি ঈদে ভিন্ন ধারার এ অ্যালবামটি শ্রোতাদের ভাল লাগবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৬২৯ ঘ