২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ে ফিরে আসছেন এলিজাবেথ টেলর

হলিউডের একসময়ের হার্টথ্রব, রুপালী পর্দার কিংবদন্তীর নায়িকা এলিজাবেথ টেলর দীর্ঘদিন অনুপস্থিতির পর আবার চলচ্চিত্র অঙ্গনে ফিরে আসার আকাঙ্খা ব্যক্ত করেছেন। গত শতকের ৫০ এর দশকের আলোড়ন তোলা সানসেট বুলেভার্ড ছবির রিমেকে অভিনয় করতে চান তিনি। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 10:33 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

অক্টোবর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউডের একসময়ের হার্টথ্রব, রুপালী পর্দার কিংবদন্তীর নায়িকা এলিজাবেথ টেলর দীর্ঘদিন অনুপস্থিতির পর আবার চলচ্চিত্র অঙ্গনে ফিরে আসার আকাঙ্খা ব্যক্ত করেছেন। গত শতকের ৫০ এর দশকের আলোড়ন তোলা সানসেট বুলেভার্ড ছবির রিমেকে অভিনয় করতে চান তিনি। খবর মার্কিন ওয়েবসাইটের। ৭৫ বছর বয়স্ক এই অস্কার বিজয়ী অভিনেত্রী ১৯৫০ সালের ওই ছবির নোরমা ডেসমন্ড চরিত্রে অভিনয় করতে চান। চরিত্রটি চলচ্চিত্র থেকে বিদায় নেয়া এক তারকার যার কথা অনেকে ভুলে গেছে। মূল ছবিতে ওই চরিত্রে অভিনয় করেছিলেন গ্লোরিয়া সোয়ানসন। হুইল চেয়ারে চলাফেরা করা টেলরের পক্ষে চরিত্রটি পাওয়া কঠিনই হবে। এর জন্য গ্লেন ক্লোজ, মেরিল স্ট্রিপ ও বারবারা সেট্রইস্যান্ডের মতো তারকাদের সঙ্গে লড়তে হবে তাকে। ছবির নায়কের চরিত্রে কলিন ফারেলকে নেওয়া হতে পারে ধারণা করা হচ্ছে। এলিজাবেথ টেলর সর্বশেষ ১৯৯৪ সালে 'দি ফ্লিন্টস্টোনস' ছবিতে অভিনয় করেন। এর পর তিনি অবশ্য কিছু মার্কিন টিভি শোতেও অংশ নিয়েছেন। মেরুদন্ডের অসুখের কারণে বর্তমানে তাকে হুইলচেয়ারে চলাফেরা করতে হচ্ছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/ ১৪২৭ ঘ