২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে আসছে শাফিন আহমেদের ৬ষ্ঠ একক অ্যালবাম

জনপ্রিয় ব্যান্ড মাইলস এর ভোকালিস্ট শাফিন আহমেদ দীর্ঘদিন পর শ্রোতাদের মাঝে ফিরছেন তার নতুন অ্যালবাম নিয়ে। এটি তার ক্যারিয়ারের ৬ষ্ঠ একক অ্যালবাম। অ্যালবামর নাম 'হারানো সুখ'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 10:32 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

অক্টোবর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জনপ্রিয় ব্যান্ড মাইলস এর ভোকালিস্ট শাফিন আহমেদ দীর্ঘদিন পর শ্রোতাদের মাঝে ফিরছেন তার নতুন অ্যালবাম নিয়ে। এটি তার ক্যারিয়ারের ৬ষ্ঠ একক অ্যালবাম। অ্যালবামর নাম 'হারানো সুখ'। অ্যালবামটিতে হার্ডরক, হেভিমেটাল, ফিউশন ও টেকনো ধারার মোট ১০ টি গান থাকবে। গানগুলো লিখেছেন কবির বকুল, প্রদীপ সাহা, জামিউর রহমান লেমন ও রাজীব আহমেদ। এর আগে প্রতিটি অ্যালবামের সুর নিজে করলেও এই প্রথমবারের মতন তরুন সঙ্গীত পরিচালক ও সুরকার রাজেশের সুরে অ্যালবামের সবগুলো গান গেয়েছেন শাফিন। অ্যালবামের উল্লেখ্যযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে 'প্রিয়তমা', 'নিঝুম রাত', 'শান্তিতে নাই', 'ফিরে ফিরে চাই'। ঈদে অ্যালবামটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে বেরুবে। রজেশের সুরে গান গাওয়া প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, " নিজের সুরে আমি গাই। তাই বলে এটা কোন বিধিবদ্ধ বিষয় নয়। আমি একটা স্টাইলে গাই। কিন্তু সেটাকে দেয়াল করে তুলতে চাই না। রাজেশের সুর চমৎকার। ওর প্রয়োজন শুধু উৎসাহের। ওর সুরে গাওয়া আমার গান চমৎকার হয়েছে বলে আমার বিশ্বাস। শ্রোতাদের অ্যালবামের গানগুলো ভাল লাগবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৬২৮ ঘ