২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে বিগ ব্রাদার জিতে নিলেন শিল্পা

প্রাচ্য আর পূর্বদেশীয় সংস্কৃতি নিয়ে না-হক গালাগাল হজম করতে হলেও শেষ হাসি হাসলেন শিল্পা শেঠিই। চ্যানেল ফোরের ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ অনুষ্ঠানের ১৩ প্রতিযোগীকে হটিয়ে জয়ী হলেন এ বলিউড তারকা। দর্শকদের দেয়া ভোটের ৬৩ শতাংশই পড়েছে শিল্পার পক্ষে। রোববার প্রকাশ হয় ফলাফল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 12:29 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

ওই শো -- এ শিল্পা বর্ণবাদী আচরণের শিকার হওয়ায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। তবে বিজয়ের পর শিল্পা নিজেও ভুলে গেছেন সে কথা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বললেন, “ভুল মানুষেরই হয়। আমি সেকথা মনে রাখতে চাই না। আর এটাও ভাবছি না যে ইচ্ছা করেই আমার সঙ্গে ওরকমটা করা হয়েছে।”

শিল্পা শেঠির সঙ্গে বর্ণবাদী আচরণের কারণে শো ছেড়ে মাঝ পথেই চলে যেতে হয় জেড গুডিকে। তবে চ্যানেল ফোরের সঙ্গে সাক্ষাৎকারে শিল্পা বলেন, “গুডিকে বর্ণবাদী বলে আমি নিজেও মনে করি না। আমি চাই না, আমার কারণে কেউ বিপদে পড়–ক।”

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের জেরমেইন জ্যাকসন। বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের বড় ভাই তিনি। আর তার পরেই স্থান করে নিয়েছেন অভিনয় শিল্পী ডার্ক বেনেডিক্ট। এক সময় টিভি সিরিজ ‘দি এ টিম’ এ অভিনয় করে যিনি সুনাম কুড়িয়েছিলেন।

দর্শক রায়ে জেড গুডির বন্ধু জ্যাকের অবস্থান সপ্তম।