২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজরাটে ‘পারজানিয়া’ দেখানো হয়নি

২০০২ সালে গুজরাটে সংঘঠিত ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গাকে ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘পারজানিয়া’ গুজরাটে প্রদর্শিত হচ্ছে না। ছবিটি সংখ্যাগুরু সম্প্রদায়ের অনুভুতিকে আঘাত করতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 03:38 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

ওই দাঙ্গায় প্রায় আড়াই হাজার মুসলমান নিহত হয়।

এক ট্রেনে অগ্নিকান্ডে ৫৯ জন হিন্দু মারা গেলে গুজরাটে দাঙ্গার সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডের জন্য রাজ্যের গোধরা শহরের মুসলমানদের উপরের দোষারোপ করা হয়।

সমালোচকদের দ্বারা ব্যপকভাবে প্রসংশিত ‘পারজানিয়া’ শুক্রবার ভারতের অধিকাংশ অঙ্গরাজ্যে মুক্তি পায়।

কিন্তু গুজরাটের সিনেমা হলমালিকেরা সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের প্রভাবশালী হিন্দু গোষ্ঠীগুলো অনুমোদন না দিলে তারা এই ছবি প্রদর্শন করবেন না।

“আমরা ভয় পাচ্ছি যে যদি আমরা ছবিটি দেখাতে শুরু করি এবং তখন যদি এটা নিয়ে বিক্ষোভ শুরু হয় তাহলে আমাদের ক্ষতির সম্মুখিন হতে হবে। দর্শকরাও ঝূঁকির মুখে পরবে।” উদ্বেগের সঙ্গে এ কথা বললেন নাম প্রকাশে অনিচ্ছুক এক চলচ্চিত্র কমপ্লেক্সের মালিক।

লস এঞ্জেলসভিত্তিক পরিচালক রাহুল ধোলাকিয়া রয়টার্সকে জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে গুজরাটে এ ছবি পরিবেশন করবেন।

“আশা করছি পরিবেশকরা এগিয়ে আসবেন এবং ছবিটি মুক্তি দেবেন। যদি হল মালিকেরা ভয় পান...সেক্ষেত্রে রাজ্য সরকারের উচিত তাদের রক্ষার দায়িত্ব নেয়া।” বলেছেন তিনি।

“এটি একটি মানবতাবাদী চলচ্চিত্র। কোন সম্প্রদায়কে দোষ দেয়ার জন্য এটা তৈরি করা হয়নি। আমি আশা করি গুজরাটিরা ছবিটি দেখবেন। কারণ ছবিটি তাদের নিয়েই।”

তবে মৌলবাদী বজরং দল বলেছে এই চলচ্চিত্র ভারতের সংখ্যাগুরু হিন্দুদের মানসিকভাবে আহত করবে বলে তারা মনে করে।

“আমরা প্রথমে ছবিটি দেখবো, তারপর বলবো এটা গুজরাটে দেখানো যাবে কিনা।” ওই দলের নেতা বাবু বজরঙ্গি বলেছেন এ কথা। “ছবিটি যদি হিন্দু সম্প্রদায়ের মনে আঘাত করে তাহলে এটা প্রদর্শনের কোন প্রশ্নই ওঠে না।”

ছবিতে ওই দাঙ্গার সময় আজহার মোদি নামে ১৩ বছরের একটি বালকের হারিয়ে যাওয়া এবং তার বাবা  --  মার নিষ্ফল অনুসন্ধানের সত্য কাহিনী চিত্রায়িত হয়েছে।

ছবিটি প্রদর্শিত হলে হয়তো তা হারিয়ে যাওয়া আজহারকে খুঁজে পাওয়ার একটা উপায় হতো --  এমন একটা আশায় আছেন আজহারের অভিভাবকরা। ছবিটি প্রদর্শন অনিশ্চিত হয়ে পরায় ধোলাকিয়ার মতো তারাও অনেকটা হতাশ বোধ করছেন। আজহারের পরিবার পার্সি সম্প্রদায়ের যারা জরথ্রুস্টের অনুসারি। তৎসত্বেও ওই দাঙ্গা থেকে এরা রেহাই পাননি।

“এই ছবির অন্যতম একটা লক্ষ্য হলো, হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাওয়ার ব্যাপারে দারা এবং রূপা মোদীকে সাহায্য করা।” বলেছেন ধোলাকিয়া।