২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে যাবেন গুডি

শিল্পা শেঠীর সাথে বর্ণবাদী আচরণের কারণে দেশ-বিদেশে ব্যাপক সামলোচনার মুখে ‘বিগ্র ব্রাদার হাউজ’ থেকে বাদ পরার পর ভারত সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গুডি। ব্রিটিশ ট্যাবলয়েড সান জানিয়েছে এ খবর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 07:01 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

গত মঙ্গলবার গুডি লন্ডনের ভারতীয় হাই কমিশন অফিসেও ভিসার জন্য ঘুরে এসেছেন।

 “ভারতে যাওয়ার একটা আমন্ত্রণ পেয়েছি বিধায় ওখানে ঘুরে আসার সিদ্ধান্ত নিয়েছি।” বলেছেন গুডি।

আমন্ত্রনটা কার সেটা খুব পরিষ্কার নয় । সেলিব্রিটি বিগ ব্রাদারের ঘটনার পর ভারতের পর্যটন দফতর ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় পুরো পৃষ্ঠা জুড়ে এক বিজ্ঞাপন ছাপায়। সেখানে ওই দফতর ভারতে ছড়ানো প্রাচীন ও আধুনিক আনন্দদায়ক বহুকিছু উপভোগ করার জন্য গুডিকে ভারত সফরের আমন্ত্রণ জানায়।

বিজ্ঞাপনে তারা গুডিকে উদ্দেশ্য করে লিখেছিল, “তোমার চলতি দায়িত্বগুলি শেষ করে ভারতের আরোগ্যকর প্রকৃতির মধ্যে একবার বেরিয়ে যেও।”

ওই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়েই সম্ভবত গুডি যাচ্ছেন ভারতে। কাজটা যে খুবই সাহসিকতার হচ্ছে তাতে কোন সন্দেহ নেই।