সংখ্যার বিচারে অস্কার মনোনয়নে এগিয়ে আছে ড্রিমগার্লস
এভাবেও বলা যেতো যে, গোল্ডেন গ্লোব জয়ের পর এবার অস্কারেও যেন তারই পুনরাবৃত্তি ঘটাতে চলেছে ড্রিমগার্লস। কিন্তু সেটা বলা যাচ্ছে না , কারণ মিউজিক্যাল এই ড্রামা আটটা মনোনয়ন নিয়ে অস্কার প্রতিযোগিতায় এগিয়ে থাকলেও সেরা ছবি বা পরিচালনার মতো গুরুত্বপূর্ন ক্যাটাগরিতে কোন মনোনয়ন পায়নি।
এর ফলে অনেকেই অবাক হলেও অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এর প্রেসিডেন্ট সিড গানিস বলেছেন এরকম অবাক হওয়ার ঘটনা আরো ঘটতে পারে। “এটা একটা বিশাল উন্মুক্ত প্রতিযোগিতার আসর। বিস্ময়ের খোঁজ করলে এদিকে চোখ রাখুন।”
গোল্ডেন গ্লোবে ৭টা মনোনয়ন পাওয়া ‘বাবেল’ অস্কারেও একই সংখ্যক মনোনয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। তার পরেই আছে স্পেনিশ ভাষার ছবি ‘প্যান’স লেবিরিন্থ’ ও ব্রিটিশ রয়্যাল ড্রামা ‘দি কুইন’। শেষের দুটো প্রত্যেকটি ৬টি করে মনোনয়ন পেয়েছে।
মার্টিন স্করসেসের বহুল আলোচিত ‘দি ডিপর্টেড’ ও আফ্রিকার কাহিনী নিয়ে তৈরি ‘ব্লাড ডায়মন্ড’ পেয়েছে ৫টি করে মনোনয়ন।
‘ড্রিমগার্লস’ এর মনোনয়নগুলো পেয়েছেন সহ অভিনেতা-অভিনেত্রী এডি মার্ফি ও জেনিফার হাডসন। এই প্রথবারের মতো এরা দুজন অস্কার মনোনয়ন পেলেন।
সেরা ছবির ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘বাবেল’, ‘ দি ডিপার্টেড’, ‘ লেটারস প্রম ইওজিমা’, ‘লিটল মিস সানশাইন’ এবং ‘দি কুইন’।
পরিচালকদের মধ্যে মনোনয়ন পেয়েছেন অলেসান্দ্রো গনজালেস, মার্টিন স্করসেস, ক্লিন্ট ইস্টউড, স্টিফেন ফ্রেরার ও পল গ্রিনগ্রাস।
সেরা অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ডিক্যাপ্রিও, রায়ান গসলিং, পিটার ও টুল, ভেনাস, দি পারস্যুট অফ হ্যাপিনেস, ও পরেস্ট হোয়াইটেকার।
সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন পেনিলোপি ক্রুজ, জুডি ডেঞ্চ, হেলেন মিরেন, কেট উইন্সলেট, মেরিল স্ট্রিপ। এবারেরটা নিয়ে মেরিল স্ট্রিপ তার ক্যারিয়ারে মোট ১৪টা অস্কার মনোনয়ন পেলেন। এর মাধ্যমে ২০০২ সালে গড়া তার রেকর্ডই তিনি আবার ভাঙলেন।
অভিনয় ক্যাটাগরিতে এবারই প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন ১০ জন তারকা। এদের মধ্যে রয়েছেন পেনিলোপি ক্রুজ, হোয়াইটেকার, গসলিং এবং ১০ বছরের অ্যাবিগাইল ব্রেসলিন।
আগামী ২৫ ফেব্র“য়ারি হলিউডে ৭৯তম বার্ষিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে।
