টেলিভিশনে কাজ করছেন গাই রিচি
ইংরেজ চলচ্চিত্র পরিচালক রিচি গাই এবার টেলিভিশনের জন্য কাজ শুরু করছেন। এবিসি টেলিভিশনের জন্য একটি নাটক পরিচালনার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি অচিরেই। টিভি সিলিয়ালটির নাম ‘সাসপেক্টস’। সাসপেক্টক এর নির্বাহী প্রযোজকও তিনি।
‘সাসপেক্টস ’ মূলত একটি অপরাধ কাহিনী যেখানে সম্প্রতি ঘটা একটি অপরাধ ঘটনার সাথে জড়িত প্রত্যেককে সন্দেহ করা হতে থাকে যতক্ষন না পর্যন্ত আসল অপরাধীকে খুঁজে পাওয়া যায়।
‘লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস’ এবং ‘স্ন্যাচ’ এর লেখক ও পরিচালক হিসেবে সুখ্যাতি অর্জন করলেও তার স্ত্রী ম্যাডোনাকে নিয়ে বানানো ‘সোয়েপ্ট অ্যাওয়ে’ ছবির জন্য সমালোচিত হয়েছেন।
