২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান টিভি ক্ষমা চেয়েছে জনসাধারণের কাছে

জাপানের শীর্ষস্থানীয় টেলিভিশন কানসাই টেলিকাস্টিং কর্পোরেশন ভুল সংবাদ প্রচারের জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তারা জানায়, কিছু বানানো তথ্যের উপর ভিত্তি একটি টিভি অনুষ্ঠানে নাট্টো (গাঁজানো সয়াবিন) সম্পর্কে তারা ভুল তথ্য সম্প্র্রচার করেছিলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 05:07 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ওসাকা শহরের পশ্চিমে অবস্থিত ‘কানসাই টেলিকাষ্টিং কর্পোরেশন’ বা কেটিভি একটি অনুষ্ঠানে সম্প্রচার করেছিলো, প্রতিদিন সকালে বা রাতে নাট্টোর মতো বেশি পরিমাণে মশলাযুক্ত খাবার খেলে দুই সপ্তাহে যে কারো ওজন কমে যাবে। 

গত ৭ জানুয়ারী দেশব্যাপী এই সংবাদ প্রচারের পর হাজার হাজার জাপানি ওজন কমানোর আশায় ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে হামলে পরে নাট্টো সংগ্রহ করার জন্য।

অনেক  জাপানি বিশ্বাস করে, নাট্টো একটি পুষ্টিকর খাবার। তারা সকালে ভাতের সাথে নাট্টো ব্যাপকভাবে খেয়ে থাকে।

কেটিভির প্রেসিডেন্ট শোয়িচিরো চিগুসা বলেছেন, দর্শকদের বিশ্বাস নষ্ট করার জন্য আমরা সত্যিই দুঃখিত।