২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোলি ও পিট নিউ অর্লিন্সে থাকবেন

দুনিয়া চড়ে বেড়ানো তারকাযুগল জোলি - পিট এবার আমেরিকার নিউ অর্লিন্সে থিতু হতে যাচ্ছেন। তাদের তিন বাচ্চা-কাচ্চার লেখাপড়াও সেখানে হবে। গত মঙ্গলবার মার্কিন সাময়িকী ইউএস উইকলি জানিয়েছে এ খবর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 05:15 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সোমবার গোল্ডেন গ্লোব পুরষ্কার প্রদান অনুষ্ঠানে এক আলাপচারিতায় জোলি বলেন, “ওই জায়গাটা আমাদের খুব ভাল লাগে। বাচ্চারা ওখানেই স্কুলে ভর্তি হবে। আমরা সবাই অপেক্ষা করছি কবে ওখানে পৌছব।”

ব্রাড পিটের বয়স এখন ৪৩ আর এঞ্জেলিনা জোলির ৩১ চলছে।

ইউএস উইকলির ওয়েবসাইটে পোস্ট করা খবর অনুযায়ী, লুইজিয়ানার ওই বন্যাবিধ্বস্ত এলাকায় তারকাযুগলের বাসা নেয়ার একটা অন্যতম কারণ, রুপালী পর্দার বাইরে এসে তারা চান বিশ্বজুড়ে বিভিন্ন মানবিক সাহায্যের কাজে আরো বেশি করে আত্মনিয়োগ করতে। এই তারকাযুগল সম্প্রতি ক্রিসমাসের সময়টা কাটিয়ে এসেছেন কোস্টারিকায়, সেখানে কলম্বিয়ার যুদ্ধ উদ্বাস্তুদের হাতে উপহার তুলে দিয়েছেন।

ইউএস উইকলির মতে, ১১ জানুয়ারি ৩.৫ মিলিয়ন ডলার দিয়ে নিউ অর্লিন্সের বিগ ইজির ফ্রেঞ্চ কোয়ার্টারে ৬ বেডরুমের ম্যানসন কিনেছেন তারা। তাদের মালিকানাধীন চতুর্থ বাড়ি এটি।

ওই এলাকার ডেকাটুর স্ট্রিটের রেস্তোয়ায় খেতে খেতে স্থানীদের সাথে ধীরে ধীরে মিশে যাওয়ার চেষ্টা করছেন এই দম্পতি  -  রেস্তোরায় খেতে আসা এক লোক জানিয়েছেন এ কথা।

এ শহরে নিজেকে একটু কম জাহির করার চেষ্টা করবেন জোলি, এরকমটাই ধারণা করা হচ্ছে। তবে এই জুটি হারিকেন বিধ্বস্ত উপসাগরীয় অঞ্চলে সচেতনতা বাড়ানোর লক্ষে কিছু কাজও করবেন বলে আশা করছেন অনেকে।

“ওখানে যাওয়াটা এখন দরকার” বলেছেন তারা। এলাকার অনেক সমাজসেবামূলক কাজে এরই মধ্যে পিট - জোলি নাম লিখিয়েছেন। গ্লোবাল গ্রিন ইউএসএ-র সহযোগিতায় তারা পরিবেশ বান্ধব কিছু ঘড়বাড়ি নির্মানের কাজেও হাত দিচ্ছেন।

জেনিফার এনিস্টনের সাথে পিটের বিবাহ-বিচ্ছেদের পর থেকেই জোলি পিটের সাথে জুটি বাঁধেন। তবে জোলি জানিয়েছেন, তাদের বিয়ে করার কোন পরিকল্পনা এখনো নেই। কিন্তু তারা দুজনে মিলে তাদের দত্তক সন্তানদের প্রতিপালনের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।

জোলি কম্বোডিয়া থেকে ৫ বছরের ম্যাডক্সকে এবং ইথিওপিয়া থেকে ২ বছরের জাহারাকে দত্তক নিয়েছেন। তার নিজের গর্ভজাত সন্তান শিলোহ জন্ম নিয়েছে গত বছর নামিবিয়ায় যার বাবা হলেন ব্রাড পিট।