'ড্রিমগার্লস' আর 'বাবেল' গোল্ডেন গ্লোবের শীর্ষে
গোল্ডেন গ্লোবের সেরা পুরষ্কারগুলো জিতে নিয়েছে বাবেল আর ড্রিমগার্লস। জাঁকজমকপুর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আজ সোমবার আমেরিকায় এ পুরষ্কার ঘোষনা করা হয়। আজীবন সম্মাননা পুরষ্কার সেসিল বি ডেমিল অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়ারেন বেটি।
তিনটি পুরষ্কার জয়ী ‘ড্রিমগার্লস’ এর কাহিনী তিনজন উদীয়মান সঙ্গীতশিল্পীকে নিয়ে। ছবিটি মিউজিক্যাল অর কমেডি ফিল্ম ক্যাটাগরিতে পুর®কৃত হয়েছে। এ ছবিতে অভিনয়ের জন্য এডি মার্ফি ও জেনিফার হাডসন পেয়েছেন সেরা সহ-অভিনেতা ও সহ-অভিনেত্রীর পুরষ্কার।
পুরষ্কার হাতে নিয়ে আনন্দে কেঁদে ফেলেছিলেন হাডসন। কান্না সামলাতে সামলাতে প্রথমে শুধু এটুকুই বলতে পারলেন, “ওহ মাই গড! থ্যাংক ইউ সো মাচ।” এরপর পুরষ্কারটা নেড়েচেড়ে বললেন, “ওয়াও! আমি সবসময়ই স্বপ্ন দেখে এসেছি, কিন্তু এতো বড় কিছু পাওয়ার স্বপ্ন কখনো দেখিনি। এই পুরষ্কার আমার কল্পনার সব সীমানাকে ছাড়িয়ে গেছে।”
বিভিন্ন দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যে সাংস্কৃতিক বিভেদ এবং যোগাযোগ বিচ্ছিন্নতা দেখা যায় তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘বাবেল’ ছবির কাহিনী। অসাধারণ এই ছবিটি পেয়েছে মাত্র একটি পুরষ্কার, বেস্ট ফিল্ম ড্রামা ক্যাটাগরিতে। উল্লেখ্য, ৭টা ক্যাটাগরিতে নমিনেশন নিয়ে গোল্ডেন গ্লোব প্রতিযোগিতায় নেমেছিল ‘বাবেল’।
বাবেল এর পরিচালক মেক্সিকোর আলেসান্দ্রো গনজালেজ ইনারিটু জানালেন, বহু কষ্ট করে বানানো তার এই ছবিটি নিয়ে তিনটি মহাদেশ-আফ্রিকা, উত্তর আমেরিকা আর এশিয়া ঘুরেছেন তিনি, ৫টি ভাষায় দেখানো হয়েছে এ ছবি। তার অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, “ চলচ্চিত্রের শক্তি বৈশ্বিক, দেশকালের সীমানাকে সে জয় করে অবহেলে, আবেগের কোন অনুবাদ প্রয়োজন হয় না, এটাই এর সবচেয়ে বড় সৌন্দর্য।”
কমিক থ্রিলার ‘দি ডিপার্টেড’ এর জন্য সেরা পরিচালকের পুরষ্কার পেয়েছেন মার্টিন স্করসেস। তার এ ছবি ৬টা ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিল। আগামী ২৫ ফেব্র“য়ারির অস্কার প্রতিযোগিতায়ও ছবিটি বেশ কিছু পুরষ্কার পাবে বলে আশা করছেন চলচ্চিত্র সমালোচকরা।
‘দি লাস্ট কিং অফ স্কটল্যান্ড’ ছবিতে একনায়ক ইদি আমীন এর ভুমিকায় অভিনয়ের জন্য এ বছর গোল্ডেন গ্লোবের সেরা অভিনেতার পুরষ্কারটি পেলেন পরেস্ট হোয়াইটেকার। ব্রিটেনের হেলেন মিরেন পেলেন দুটো ট্রফি। একটা সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে, ‘দি কুইন’ ছবিতে রানী দ্বিতীয় এলিজাবেথের ভুমিকায় অভিনয়ের জন্য। অন্যটিও সেরা অভিনেত্রী হিসেবে, টেলিভিশন মিনি সিরিজ বা টিভি চলচ্চিত্র ‘এলিজাবেথ ওয়ান’ এ অভিনয়ের জন্য।
ব্রিটিশ কমেডিয়ান ব্যারন কোহেন ‘বোরাত’ ছবিতে অভিনয়ের জন্য পুরষ্কার পেয়েছেন মিউজিক্যাল অর কমেডি বিভাগে সেরা অভিনেতা হিসেবে।
কমেডি ছবি বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে পুর®কৃত হয়েছেন মেরিল স্ট্রিপ। ‘দি ডেভিল ওয়্যারস প্রাদা’ ছবিতে এক ফ্যাশন এডিটর হিসেবে অভিনয়ের জন্য পুরষ্কারপ্রাপ্ত মেরিল এর জন্য এটা ছিল ষষ্ঠবারের মতো গোল্ডেন গ্লোব জয়।
‘দি কুইন’ ছবির চিত্রনাট্যকার পিটার মরগান সেরা চিত্রনাট্যকারে পুরস্কার পেয়েছেন। সেরা এনিমেটেড ফিল্ম হিসেবে পুর®কৃত হয়েছে ‘কারস’। ‘হ্যাপি ফিট’ এর ‘দি সং অফ দি হার্ট’ পেয়েছে সেরা মৌলিক গানের পুরষ্কার।
চলচ্চিত্রের পুরষ্কারই গোল্ডেন গ্লোবের মুখ্য আকর্ষণ, তবে মার্কিন টেলিভিশন শো’র জন্যও পুরষ্কার দেয়া হয় এখানে। এবং এই ক্যাটাগরিতে বেস্ট কমেডি হিসেবে পুর®কৃত হয়েছে ‘আগলি বেটি’ ছবিটি। এই ছবিরই অভিনেতা আমেরিকা ফেরেরা সেরা অভিনেত্রী হিসেবেও পুর®কৃত হন। তবে সেরা টেলি ড্রামার পুরষ্কারটি যায় হাসপাতালকেন্দ্রিক ড্রামা ‘গ্রে’স অ্যানাটমি’ বরাবর। আর সেরা মিনি – সিরিজ ক্যাটাগরিতে পুর®কৃত হয় ‘এলিজাবেথ ওয়ান’।
উল্লেখ্য, হলিউড ফরেন প্রেস এসোসিয়েশনের ৯০ সদস্যের ভোটে নির্বাচিত হন গোল্ডেন গ্লোব পুরষ্কার এর বিজয়ীরা।
