স্করসেস জিতলেন ব্রডকাষ্ট ফিল্ম ক্রিটিক পুরষ্কার
–বিশ্বনন্দিত চলচ্চিত্রকার মার্টিন স্করসেসকে সেরা পরিচালক হিসেবে আখ্যায়িত করেছে ব্রডকাষ্ট ফিল্ম ক্রিটিক অ্যাসোসিয়েশন। তার নতুন থ্রিলার ‘দ্য ডিপার্টটেড’ পেয়েছে সেরা চলচিত্র পুরষ্কার।
মুলত শুক্রবার রাত্রের এই পুরষ্কার দিয়ে হলিউডে বাৎসরিক পুরষ্কারের মৌসুম শুরু হলো। আর স্করসেসের এই পুরষ্কার জেতার অর্থ হলো তিনি তার ক্যারিয়ারের একটা লক্ষ্য অর্জন করতে যাচ্ছেন, যা থেকে তিনি গত এক দশক ধরে বঞ্চিত হয়েছেন। তিনি এবার সেরা চলচিত্র অথবা সেরা পরিচালকের জন্য অস্কার জিতবেন এমনটাই ধারণা করছেন সবাই। কারন ব্রডকাষ্ট ফিল্ম ক্রিটিক অ্যাসোসিয়েশন কর্তৃক মনোনীতরাই পরবর্তীতে অস্কার জেতে। যেমন গত বছর তাদের মনোনীত ২০জন শিল্পীর মধ্যে ১৯ জনই অস্কার জিতেছিলো।
যদিও স্করসেস তার ক্যরিয়ারে অনেক পুরষ্কার পেয়েছেন কিন্তু তিনি তার কোন ছবির জন্যই একাডেমি পুরষ্কার পাননি। এমনকি তার বিখ্যাত বহুল প্রশংসিত চলচিত্র ‘ট্যাক্সি ড্রাইভার’ও তা অর্জনে ব্যর্থ হয়।
স্করসেস সেরা পরিচালকের পুরষ্কার হাতে নিয়ে তার অনুভুতি ব্যক্ত করেন কিছুটা রসিকতা করে। তিনি বলেন, আমি এই পুরষ্কার পেয়ে খুশি এবং অবাক হয়েছি। হয়তো এই পুরষ্কার পাওয়ার কারণ, এটাই আমার প্রথম চলচিত্র যেখানে আমি কোন প্লটের আশ্রয় নিয়েছি।
