বলিউডের 'গুরু' এবার টরেন্টোতে
বলিউডে নির্মিত চলচিত্র ‘গুরু’র প্রিমিয়ার শো হলো কানাডার টরেন্টোতে।
গত বৃহস্পতিবার রাতে কানাডার এলগিন অ্যান্ড উইন্টার গার্ডেন থিয়েটারে জাঁকজমকপুর্ণ প্রিমিয়ার শো’তে এই চলচিত্রের দুই শিল্পী অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়, পরিচালক মনি রতœম ও সংগীত পরিচালক এ আর রহমান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশের বাইরে ছবির প্রিমিয়ার প্রসঙ্গে অভিষেক বচ্চন বলেন, “ভারতীয় চলচিত্র শিল্প পৃথিবীর সবচে বড়ো বিনোদন শিল্প। আর তাই আমরা চারিদিকের দর্শক শ্রোতাদের কাছে ছড়িয়ে যেতে চাই।”
‘গুরু’ চলচিত্রের কাহিনী মুলত দরিদ্র অবস্থা থেকে বিরাট শিল্পপতি হয়ে হয়ে ওঠার গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
বাজারে জোর গুজব, ভারতের বিশিষ্ট শিল্পপতি ধীরুভাই আম্বানির ব্যাক্তিগত জীবনকাহিনী নিয়েই তৈরি হয়েছে এ চলচিত্র। মনিরতœম অবশ্য এ বক্তব্য অস্বীকার করে বলেছেন, এটা আসলে ভারতেরই গল্প যে কিনা তার দরিদ্র বর্তমান থেকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে যেতে চাচ্ছে।
টরেন্টোতে ‘গুরু’র প্রিমিয়ার আয়োজন প্রসঙ্গে আয়োজকরা বলেন, এটা অনেক বড় একটা শহর, তাছাড়া গত সেপ্টেম্বরে বলিউডের আরেক চলচিত্র ‘নেভার সে গুডবাই’ টরেন্টোর আন্তর্জাতিক চলচিত্র উৎসবে ব্যাপক সাড়া পেয়েছিলো। এসব কারণেই এখানে তারা ছবিটির প্রিমিয়ার এখানে করছেন।
