২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটলসের ‘গিটার জেন্টলি উইপস’ গানের পান্ডুলিপি নিলামে

বিটলসের বিখ্যাত ক্লাসিক গান ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’ এর মূল হাতে লেখা পান্ডুলিপি নিলামে উঠেছে। আগামী সোমবারে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই নিলামে এর দাম ৪ লাখ পাউন্ড উঠবে বলে আশা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 06:23 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

পান্ডুলিপির রচয়িতা জর্জ হ্যারিসন। এই মূল কপিটিতে এমন অনেক লাইন আছে যা গানটি রেকর্ড করার সময় ব্যবহৃত হয়নি। গানটি রেকর্ড করা হয় ১৯৬৮ সালে।

গানের পাতার শেষে লেখা আছে : “ব্যান্ড লিডার বলেছেন তিনি আর বাজাবেন না।”

নিলামকারী কুপার অকশন এর কর্তারা বলছেন, এই শব্দকটি দিয়ে বোঝা যায় তখন বিটলস এর স্টুডিওতে বেশ একটা উৎকণ্ঠাময় সময় যাচ্ছিল।

কুপার এর ব্যবস্থাপনা পরিচালক জন কলিন্স বলে, কথাগুলি জন লেনন বা পল ম্যাকার্টনিকে নিয়েও হতে পারে। কারণ এরা দুজনেই নিজেদের ব্যান্ডের নেতা বলে মনে করতেন।

তবে পান্ডুলিপিটির মালিক মনে করেন এটা আসলে ম্যাকার্টনিকে লক্ষ্য করেই লেখা। তিনিই তখন ব্যান্ড ছেড়ে দেয়ার কথা ভাবছিলেন। ১৯৭০ সালে বিটলস ভেঙে যায়।

ওই নিলামে ছোট বেলায় লেননের ব্যবহার করা একটা পিয়ানোও থাকবে। এছাড়াও থাকবে মেরিলিন মনরোর হাতে লেখা একটি চিঠি।

বিটলসের স্মৃতিচিহ্ন নিয়ে ব্যবসা বেশ ভালোই চলছে। লেননের হাতে লেখা একটি পান্ডুলিপি ২০০৫ সালের জুলাইয়ে ৬ লাখ পাউন্ডে বিক্রি হয়। পান্ডুলিপিটি ছিল বিটলসের ‘অল ইউ নিড ইজ লাভ’ গানটি যা ১৯৬৭ সালে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।