২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাইবেলের নতুন ভাষ্য নিয়ে উপন্যাস লিখছেন জেফ্রে আর্চার

ভিঞ্চি কোডের পর এবার বাইবেলের নতুন ভাষ্য নিয়ে হাজির হচ্ছেন জেফ্রে আর্চার। ব্রিটিশ এই রোমাঞ্চ উপন্যাস লেখক তার নতুন উপন্যাসে প্রতারক বলে পরিচিত যীশুর অন্যতম শিষ্য জুডাসকে নির্দোষ দেখাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 06:47 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বাইবেলের বিদ্যে আর্চারের খুব বেশি নয়। ফলে তিনি এই কাজে সাহায্য নিচ্ছেন অস্ট্রেলিয়ার বিশিষ্ট বাইবেল পন্ডিত ফ্রান্সিস মোলোনি’র। আর্চার নিজেও জানিয়েছেন, তার বইয়ের শতকরা ৮০ ভাগ তার লেখা বটে তবে এর বুদ্ধিবৃত্তিক ভাবনার ৮০ ভাগ এসেছে অস্ট্রেলিয়ার বাইবেল পন্ডিতের মাথা থেকে। তাদের বক্তব্য, জুডাস স¤পর্কে যে বিশ্বাসটা খৃস্টসমাজে প্রচলিত সেটি ঠিক নয়। জুডাস ৩০টি রৌপ্যমুদ্রার জন্য যীশুর সঙ্গে প্রতারণা এবং পরে অনুশোচনায় আত্মহত্যাও করেননি।

তাদের এই ধারণাটি এসেছে সম্ভবত ‘গসপেল অফ জুডাস’ থেকে। গত এপ্রিলে ওয়াশিংটনে ১৭০০ বছরের পুরোনো এই ‘গসপেল অফ জুডাস’ জনসমক্ষে প্রদর্শিত হয়। এই গসপেলটি কে লিখেছিল তা জানা যায়নি।

দক্ষিন আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু বলেছেন “আর্চারের বইটি পরে মনে হয় কোন সন্তান যেন তার বাবার খ্যাতিকে পুনরুদ্ধারে চেষ্টা করছে।” টুটু বইটির একটি অডিও ভার্সনে কণ্ঠ দিয়েছেন।

উপন্যাস সম্পর্কে বর্ননা করতে গিয়ে আর্চার বলেছেন, “এটা কোন ছোট গল্প বা উপন্যাস নয়, এ হলো একটা সুসমাচার (গসপেল)। এর দৈর্ঘ্য ২২ হাজার শব্দ।”

আগামী ২২ মার্চ বিশ্বজুড়ে এটি একযোগে প্রকাশিত হবে বলে জানিয়েছেন আর্চার।