২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোবিজে আসছেন ক্রোকোডাইল হান্টারের কন্যা বিন্দি আরউইন

সম্প্রতি প্রয়াত ক্রেকোডাইল হান্টার বলে পরিচিত স্টিভ আরউইন এর ৮ বছরের কন্যা বিন্দি আরউইন আমেরিকার শোবিজে তার নাম লেখাতে চলেছেন। এ সপ্তাহেই ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাব এ একটি বক্তৃতা এবং ‘দি এলেন ডেজেনারস শো’ এবং ডেভিড লেটারম্যানের বিখ্যাত ‘দি লেট শো’ এ হাজিরা দিয়েই শুরু হবে তার শোবিজ যাত্রা। এছাড়া একটা কনসার্টেও সে অংশ নেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 06:53 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

এর পাশাপাশি বিন্দি আরউইন ২৬ পর্বের ‘বিন্দি, দি জাঙ্গল গার্ল’ নামের একটি সিরিজে অভিনয় করবেন বলেও ঠিক হয়েছে। সিরিজটি দেখানো হবে ডিসকভারি কিডস চ্যানেলে।

‘তাকে উদারভাবে সবাই স্বাগত জানাবে। ও একটা অন্যরকম শিশু।’ ডিসকভারির সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট এনি হওয়েল গত সোমবার অস্ট্রেলিয়ার গনমাধ্যমের কাছে এ মন্তব্য করেছেন বিন্দি সম্পর্কে। যুক্তরাষ্ট্রে আগামী কয়েকমাসের মধ্যেই বিন্দির টেলিভিশন সিরিজ এর প্রিমিয়াম শো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হওয়েল।

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় এক প্রামাণ্যচিত্র শুটিংয়ের সময় ৪৪ বছর বয়সী স্টিভ আরউইন স্টিংরে নামের এক সামুদ্রিক মাছের আঘাতে মারা যান।

বিন্দির যুক্তরাষ্ট্র সফরের সময়েই ‘ওশান’স ডেডলিয়েস্ট’ নামের ওই প্রামাণ্যচিত্রটি দেখানো হবে।

অস্ট্রেলিয় অভিনেতা রাসেল ক্রো ও নাওমি ওয়াটস এর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া মিডিয়া ব্যারন রুপার্ট মারডকের সঙ্গে এক ডিনারেও যোগ দেবে বিন্দি।