ঈদ এবং ইংরেজী নববর্ষে ওয়েব আড্ডা
বৃহত্তর নোয়াখালীর অনলাইন ভিত্তিক একমাত্র সংগঠন ‘নোয়াখালী ওয়েব অনলাইন গ্রুপ’ ঈদুল আজহা এবং ইংরেজী নববর্ষের আনন্দকে উপভোগ্য করে তুলতে এক বিশেষ আডডার আয়োজন করেছে। জানিয়েছেন ওই অনলাইন গ্রুপের এক সদস্য।
ঈদের আগে ও পরে মোট ১০ দিন ব্যাপী এ বিশেষ আয়োজনে গ্রুপের সদস্যরা একে অপরের সাথে আড্ডায় মেতে উঠতে পারবেন, আলোচনা করতে পারবেন ব্যক্তিগত ও বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন বিষয় নিয়ে।
আড্ডা চলাকালে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন মিডিয়া ও ক্রীড়া ব্যক্তিত্বরা এতে অংশগ্রহন করবেন। দেশ বিদেশে অবস্থানরত বৃহত্তর নোয়াখালীর যেকোন লোক গ্রুপের সদস্য হয়ে আড্ডায় অংশ নিতে পারবেন।
