২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি চলচ্চিত্রে রজনীকান্তের লড়াইয়ের দৃশ্য

সম্প্রতি একটি ফরাসি চলচ্চিত্রে ভারতের একটি পুরাতন চলচ্চিত্রের অংশবিশেষ ব্যবহার করা হয়েছে। ‘প্রীত-মে তা মেইন’ (‘Prete-Moi Ta Main’-আমি পারি) নামের এই ফরাসি চলচ্চিত্র এ বছর ফরাসি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

 ভারতের তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘মুথু’ থেকে ১০০ সেকেন্ডের একটি ফাইটিং দৃশ্য এতে যোগ করা হয়।

রোমান্টিক কমেডি ধাঁচের এই ফরাসি চলচ্চিত্রে উত্তেজনাকর এক মুহুর্তে নায়িকা শার্লট গেইন্সবার্গ টিভিতে রজনীকান্তের ওই মারামারির দৃশ্য দেখছেন-এরকম একটি অংশ রয়েছে। মারামারির দৃশ্যটুকুতে রজনীকান্তের মুখ ও তার নিজস্ব অ্যাকশন স্টাইল স্পষ্টভাবে ফুটে উঠেছে।

গত মাসে প্যারিস ভ্রমনের সময় ভারতীয় সাংবাদিক ফইজাল খান ফরাসি চলচ্চিত্রে হঠাৎ রজনীকান্তকে দেখে বিস্মিত হন। তার মতো আপনার মনেও প্রশ্ন আসতে পারে, এত চলচ্চিত্র থাকতে ভারতীয় চলচ্চিত্র কেন ব্যবহার করা হলো?

সিনেমাটির প্রযোজক এলেইন শাবাত বলেন, আমার ছবিটির জন্য চীনা কুং-ফু দৃশ্য খুঁজছিলাম। তামিল ‘আন্নিয়ান’ ও ‘মুথু’ দেখার পর সিদ্ধান্ত বদলাই। রজনীকান্তের ‘মুথু’ এর ফাইটিং দৃশ্যটি দেখার পর মনে হলো, এই দৃশ্যটিই আমি খুঁজছি’। দৃশ্যটি তার চলচ্চিত্রে সংযোজনের জন্য শাবাত চেন্নাই ভিত্তিক কাবিতালয়া প্রডাকশনের কাছ থেকে অনুমতি নিয়েছেন।

প্রযোজক শাবাত ২০০২ সালে জনপ্রিয় চলচ্চিত্র ‘অ্যাস্টেরিক্স অ্যান্ড অবলিক্স: মিশন ক্লিওপেট্রা’ জন্য বিশ্বব্যাপী পরিচিতি পান।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর ৫৭ বছরে পা দেয়া রজনীকান্তের নতুন ছবি ‘শিবাজি’ আগামী বছরের প্রথমদিকে মুক্তি পাবে।