২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনিকা লিউনস্কি এখন নামকরা গ্র্যাজুয়েট

প্রায় এক যুগ পর আবার প্রচার মাধ্যমে খবর হয়ে এলেন মনিকা লিউনস্কি। ক্লিনটনের সঙ্গে যৌনসম্পর্কে জড়িয়ে তোলপাড় তুলেছিলেন সারা দুনিয়ায়। তবে এবার কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে নয়, লন্ডনের বিখ্যাত ‘স্কুল অব ইকনমিক্স’ থেকে গ্র্যাজুয়েশন করে আলোচনায় উঠলেন মনিকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 04:36 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তার থিসিসের প্রকাশক বারবারা হাটসন বুধবার নতুন এ খবর জানান। ৩২ বছর বয়সী মনিকার গ্র্যাজুয়েশন করেছেন ‘সামাজিক মনোবিজ্ঞানে’। গবেষণার বিষয় ছিল “ইন সার্চ অব দ্যা ইম্পার্শিয়াল জুরর: অ্যান এক্সপ্লোরেশন অব দ্যা থার্ড পার্সন ইফেক্ট এন্ড প্রি-ট্রায়াল পাবলিসিটি”।

বারবারা জানান, গত বৃহস্পতিবার থিসিস উপস্থাপনের সময় শ্রোতাদের উচ্ছ্বসিত প্রশংসা কুড়ান মনিকা। তিনি এখন যুক্তরাজ্যে থাকছেন এবং কর্মস্থল হিসেবে এ দেশটিকেই বেছে নিতে চান।

হোয়াইট হাউজে একসময় ‘ইন্টার্ন’ হিসেবে কাজ করতেন মনিকা। তখন তার বয়স ছিল একুশ বছর। তার সঙ্গে সম্পর্কের পরিণতিতে অভিশংসনেরও মুখোমুখি হতে হয় ক্লিনটনকে।