২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে প্রযোজক হলেন বারী সিদ্দিকী

বংশীবাদক, গায়ক ও সঙ্গীত পরিচালক হিসেবে বারী সিদ্দিকীর পরিচিতি বহুদিনের। সম্প্রতি চলচ্চিত্র প্রযোজনায়ও হাত দিয়েছেন এই গুনী শিল্পী। জানিয়েছেন বারী সিদ্দিকী নিজেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 02:14 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তৌকির আহমেদ পরিচালিত একটি ছবিতে বারী সিদ্দিকী প্রযোজক হিসেবে আসবেন। ছবিটির চিত্রনাট্যও লিখছেন তৌকির। ছবির নাম এখনো ঠিক হয়নি।

“ শ্রাবন মেঘের দিন ” চলচ্চিত্র দিয়ে কন্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও পরে অডিওতে বারী সিদ্দিকী অন্যতম সুরকার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। তার গাওয়া ‘আমার গায়ে যতো দুঃখ সয়’ ‘আষাঢ় মাইস্যা ভাসা পানিরে’ ‘শুয়াচান পাখি’ ইত্যাদি জনপ্রিয় গানের সুবাদে গায়ক হিসেবেও তার অবস্থান শীর্ষ পর্যায়ে।

কেন চলচ্চিত্র প্রযোজনায় এলেন জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বারী সিদ্দিকী বলেন, ‘চলচ্চিত্রের ধারায় কিছু নতুন এবং সুস্থ বানিজ্যিক উপাদান দর্শকদের উপহার দেয়ার জন্যই চলচ্চিত্রে এসেছি।’