২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজুয়াল ইফেক্টের শর্টলিষ্টে এবারো রয়েছে ‘পাইরেটস’

‘ক্যাসিনো রয়্যাল’ থেকে ‘এক্স মেন : দি লাস্ট স্ট্যান্ড’ পর্যন্ত ৭টি ছবির সিকোয়েন্স অস্কার নমিনেশনের সেরা ভিজুয়াল ইফেক্ট বিভাগে ঠাঁই পেয়েছে। রয়েছে গতবারের নমিনেশন পাওয়া পাইরেটস এর সিকুয়্যেলও।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Dec 2006, 03:20 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

দি একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্স গত শুক্রবার ভিজুয়াল ইফেক্টের নমিনেশনের শর্টলিস্টে আসা ছবিগুলোর নাম ঘোষনা করে। ছবিগুলা হলো ‘ক্যাসিনো রয়্যাল’, ‘এরাগন’, ‘নাইট এট দি মিউজিয়াম’, ‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট’, ‘পসাইডন’, ‘সুপারম্যান রিটার্নস’ ও ‘লাস্ট স্ট্যান্ড’।

২০০৪ সালে পাইরেটস এর আগের ছবি ‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান: দি কার্স অফ দি ব্ল্যাক’ সেরা ভিজুয়াল ইফেক্টের জন্য নমিনেশন পেয়েছিল।

নমিনেশন প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে আগামী ১৭ জানুয়ারি একাডেমির ভিজুয়াল ইফেক্ট নমিনেটিং কমিটি শর্টলিস্ট এর ছবিগুলির প্রতিটির ১৫ মিনিট পরিমান অংশ পরিমান প্রদর্শন করবে। এরপর কমিটিরি সদস্যরা ভোট দিয়ে এখান থেকে ৩টি ছবিকে চুড়ান্ত নমিনেশনের জন্য নির্বাচিত করবে যেখান থেকে ১টি পাবে অস্কার।

সব ক্যাটাগরির স্কার নমিনেশনের ঘোষনা দেয়া হবে ২৩ জানুয়ারি।