২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো হোঁচট খেল জুডি গারল্যান্ড

একটা সময় ছিল যখন গায়িকা-অভিনেত্রী জুডি গারল্যান্ডের গান শোনার জন্য উৎকর্ণ থাকতো অনেক শ্রোতা-ভক্ত। প্রয়াণের বহুদিন পরে সেই গায়িকার ৪টি রেকর্ড যখন নিলামে উঠলো, স্বভাবতই আশা করা গিয়েছিল, বিপুল অংকের টাকা দিয়ে কিনে নেবে তার কোন ভক্ত বা কোন রেকর্ড কোম্পানি। কিন্তু, আশ্চর্যের বিষয়, তাঁর ৪টা গানের রেকর্ড নিলামে উঠেও বিক্রি হলো না নুন্যতম দামটি না ওঠায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 03:14 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

এই চারটি গানের দুটো এর আগে কেউ শোনেনি। অনুমান করা হচ্ছে, এই দুটি জুলির গাওয়া প্রথম গান, গেয়েছিলেন ১২ বছর বয়সে। তখনো তার তারকা খ্যাতি হয়নি। ১৯৩৯ সালে ১৬ বছর বয়সে ‘দি উইজার্ড অব ওজ’ ছবির সুবাদে এই হলিউড তারকার সুখ্যাতি ছড়িয়ে পরে। ১৯৬৯ সালে প্রেসক্রিপশনের ওষূধ অতিরিক্ত সেবনের ফলে মাত্র ৪৭ বছর বয়সে মারা যান জুডি।

মিউজিক্যাল ফিল্মের যুগে জুডি গারল্যান্ড ছিলেন হলিউডের সেরা অভিনেত্রীদের অন্যতম। আমেরিকান ফিল্ম ইন্সটিটিউটের তৈরি সর্বকালের সেরা নারী তারকাদের তালিকায় জুডির অবস্থান অষ্টম।

হলিউডের বিশিষ্ট নিলামকারী প্রতিষ্ঠান বনহামস এন্ড বাটারফিল্ডস এ অনুষ্ঠিত নিলাম অনুষ্ঠানে জুডির রেকর্ডের দাম ওঠে মাত্র ২২,৫০০ ডলার। নিলামদাতার প্রত্যাশা ছিল ৩০ হাজার থেকে ৪০ হাজারের মধ্যে এটি বিক্রি করবেন।

বনহামের মুখপাত্র লেভি মরগ্যান জানিয়েছেন, এতো কম দামে ১৯৩৫ সালের এই রেকর্ডগুলি বিক্রি করতে রাজী নন এর মালকিন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই ভদ্রমহিলা ১৯৬০ সালে বেভারলি হিলের বাসা ছেড়ে অন্যত্র যাওয়ার সময় রেকর্ডগুলি হাতে পান। ওই বাসায় একসময় জুলি গারল্যান্ড থাকতেন।

ওই নিলাম অনুষ্ঠানে ১৯৬২ সালে মার্লোন ব্রান্ডোকে লেখা মেরিলিন মনরোর হাতে লেখা একটা চিঠি ৭,৬৩৮ ডলারে বিক্রি হয়।