স্মিথের হ্যাপিনেস নিয়ে হ্যাপি কলাম্বিয়া
উইল স্মিথের নতুন ছবি ‘দি পারস্যুট অফ হ্যাপিনেস’ দেখতে উত্তর আমেরিকার হলগুলো উপচে পরছে দর্শকদের ভিড়ে। সত্যিকার ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি মুক্তি পাওয়ার প্রথম তিন দিনেই সেখানে ২৭ মিলিয়ন ডলারের টিকেট বিক্রি হয়ে গেছে। সানন্দে সংবাদটি পরিবেশন করেছে ছবিটির পরিবেশক কলাম্বিয়া পিকচার্স।
ক্রিস গার্ডনার এর সত্যিকারের ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি বানাতে ব্যয় হয়েছে ৫০ মিলিয়ন ডলার।
এক গৃহহীন উদ্যোক্তা এবং বিপত্নীক পিতা গার্ডনার ঘটনাচক্রে সফল স্টক ব্রোকারের পরিণত হন। বর্তমানে তিনি শিকাগোভিত্তিক গার্ডেনার রিচ ফার্মের প্রেসিডেন্ট। ১৯৮৭ সালে তিনি এই ফার্মটি প্রতিষ্ঠা করেন। গার্ডনার সারাজীবন তার স্বপ্নের পিছনে ছুটলেও কখনোই তার সন্তানের চেয়ে নিজের কাজকে বেশি গুরুত্ব দেননি। তার জীবনসংগ্রামের কাহিনী নিয়ে তিনি নিজেই ‘দি পারস্যুট অফ হ্যাপিনেস’ বইটি লেখেন।
ছবিতে স্মিথের নিজের ছেলে জেডেন তার ছেলের ভুমিকায় অভিনয় করেছে।
কলাম্বিয়া আশা করেছিলে ছবিটি থেকে প্রথম সপ্তাহে ২০ মিলিয়ন আয় হবে। হয়েছে তার থেকেও অনেক বেশি। ফলে তারা স্মিথের উপর খুবই খুশি। ‘একশন হোক অ্যাডভেঞ্চার হোক কিংবা কমেডি, যাই করুক না কেন, দর্শক সবসময়ই তাকে পছন্দ করে।’ বলেছেন কলাম্বিয়ার অভ্যন্তরীন পরিবেশনা বিভাগের প্রেসিডেন্ট ররি ব্রুয়ের।
‘হ্যাপিনেস’ এর পরই যে ছবিটি ভালো বানিজ্য করেছে সেটি হলো ‘এরাগন’, আয় করেছে ২৩.৪ মিলিয়ন ডলার। ১২ মিলিয়ন ডলার নিয়ে তিন নম্বরে আছে শার্লট’স ওয়েব। তিনটি ছবিই মুক্তি পেয়েছে ১৫ ডিসেম্বর।
গত সপ্তাহের চ্যাম্পিয়ন মেল গিবসনের ‘অ্যাপোক্যালিপটো’ নেমে গেছে ৬ নম্বরে। এর আয় গত তিনদিনে হয়েছে ৭.৭ মিলিয়ন ডলার। ১০দিনে ছবিটি মোট আয় করেছে ২৭.৯ মিলিয়ন ডলার। নানা বিচ্যুতি সত্ত্বেও ছবির পারফরম্যান্স নিয়ে পরিবেশক ওয়াল্ট ডিজনি কোম্পানি সন্তুষ্ট।
রোমান্টিক কমেডি ‘দি হলিডে’ নেমে এসেছে ৫ নম্বরে। কলাম্বিয়ার ন্যান্সি মেয়ার্স পরিচালিত এবং কেট উইন্সলেট ও ক্যামেরন ডিয়াজ অভিনীত ছবিটি মুক্তির পর থেকে এ যাবৎ আয় করেছে ২৫.৩ মিলিয়ন ডলার। মেয়ারের আগের ছবিটি (সামথিং গট্টা গিভ, ২০০৩ ) আয় করেছিল ৩৩ মিলিয়ন ডলার।
