মাইকেল জ্যকসন টোকিওর ক্রিসমাস ইভেন্ট বাতিল করেছেন
আমেরিকান সুপারস্টার মাইকেল জ্যকসন টোকিও ট্যুর বাতিল করেছেন। জানিয়েছেন ওই ট্যুরের উদ্যোক্তরা।
আগামী ১৯ ডিসেম্বর ১৬০০ ভক্তের উপস্থিতিতে ওই ‘প্রিমিয়াম ক্রিসমাস পার্টি’ তে নৃত্যশিল্পী, ব্যান্ড আর গসপেল সিঙ্গার নিয়ে হাজির হওয়াার কথা ছিল জ্যাকসনের।
ইন্টারনেটের এক নোটিশে জানানো হয়, এখন ওই পার্টির নাম বদলে করা হয়েছে ‘প্রিমিয়াম ভিআইপি পার্টি’, আর তারিখ বদলে ঠিক করা হয়েছে আগামী বছর ৮ মার্চ। ওই প্রোগ্রামের জন্য উচ্চমূল্য আরো টিকেট ছাড়া হবে বিক্রির জন্য।
৪ লাখ ইয়েন মুল্যের ৩০০ প্লাটিনাম টিকেটের ক্রেতারা জ্যাকসনের সাথে সামনাসামনি সাক্ষাৎ করতে পারবেন এবং সুয়োগ পাবেন তারকার সঙ্গে একটা ছবি তোলার। এর সঙ্গে বিনামূল্যে পাবেন খাবার, পানীয় আর এক গ্লাস শ্যাম্পেন। আগের বার প্লাটিনাম টিকেটের অফার ছিল ২০০টির।
পার্টির মূল আকর্ষণ জ্যাকসন হলেও তিনি কিন্তু ওই অনুষ্ঠানে গান পরিবেশনা করবন না। বদলে এক ভিআইপি এলাকায় তিনিও থাকবেন দর্শকের ভুমিকায়। শ্পিীদের পারফরমেন্সের উপর তিনি সংক্ষিপ্ত মন্তব্য করবেন।
অতিরিক্ত হিসেবে ‘ফ্যান এপ্রিসিয়েশন ডে’ শিরোনামে একটা অনুষ্ঠানের আয়োজন থাকবে পার্টির পরের দিন।
গত মাসে লন্ডনে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জ্যাকসন গান পরিবেশন করেন। গত বছরের তার বিরুদ্ধে আনীত শিশু নিগ্রহ বিচারের মামলা শেষ হওয়ার পর ওটাই ছিল তার প্রথম কোন গন প্রদর্শনীতে অংশ নেওয়া।
(১ ডলার = ১১৮.১৬ ইয়েন)
