২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিসমাস উৎসবে হরর ছবি, ধর্মপ্রাণরা ক্ষুদ্ধ

উৎসবের সময় মানুষ চায় একটু আনন্দ ফুর্তির ছবি। অথচ তারই মধ্যে এক ভয়ংকর রক্তরাঙানো সিরিয়াস ছবি ‘ব্লাক ক্রিসমাস’ নিয়ে হাজির হয়েছে ডাইমেনশন ফিল্মস স্টুডিও। ফলে ক্ষেপে উঠেছেন মার্কিনিরা, বিশেষ করে সেখানের ধর্মপ্রাণ খৃস্টানরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Dec 2006, 01:58 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

১৯৭৪ সালের হিট ছবির রিমেক এই ‘ব্লাক ক্রিসমাস’। ক্রিসমাসের সময় এক খুনীর দ্বারা সন্ত্রস্ত্র একদল ছাত্রীর কাহিনী নিয়ে আবর্তিত হয়েছে ছবির কাহিনী।

২৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

কিছু ধর্মীয় গোষ্ঠী এ ধরনের একটি ছবি এমন সময় মুক্তি দেওয়াকে ‘অরুচিকর ও আক্রমনাত্মক’ বলে মন্তব্য করেছেন।

“ক্রিসমাসে মানুষ যখন আনন্দমুখর সময় কাটাতে চায় তখন এ ধরনের খুনোখুনির বিষয় নিয়ে বানানো একটা ছবি দেখাটাও নিতান্ত অসুস্থ মানসিকতার কাজ হবে।” বলেছেন ম্যাথিউ স্টেভার। ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করে এমন একটি সংগঠন লিবার্টি কাউন্সেল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি।

অপারশন জাস্ট সে মেরি ক্রিসমাস নামের আরেকটি সংগঠনের সহ প্রতিষ্ঠাতা জেনিফার অনলাইনে ছবিটির ট্রেলার দেখার পর মন্তব্য করেছেন, “ছবির একটি দৃশ্যে এক বাসার চত্বরে যীশুর জন্ম সংক্রান্ত নাটকের সেট আর ধর্মীয় সঙ্গীত ‘সাইলেন্ট নাইট’ এর ব্যবহার ছিল নিতান্তই প্রাণহীন।..ক্রিসমাসকে শুধু অবহেলা করাই নয়, এ ছবি ক্রিসমাসকে আক্রমণও করেছে, অপমান করেছে। আমাদের সবচেয়ে পবিত্র দিন, একটা ধর্মীয় দিবস আজ আক্রান্ত।”

তবে এতোসব কিছুর পরও ডাইমেনশন ফিল্মস নির্বিকার। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, “ ছুটির সময় হরর মুভি রিলিজের ঐতিহ্য বহু পুরোনো।’