২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনারারি অস্কার পাচ্ছেন ইটালিয়ান কম্পোজার এনিও মরিকোন

‘দি গড, দি ব্যাড এন্ড দি আগলি’ এবং ‘এ ফিস্টফুল অফ ডলারস’ ‘সিনেমা প্যারাদিসো’, ‘ওয়ানস আপন এ টাইম ইন আমেরিকা’, ‘ইন দি লাইন অফ ফায়ার’ ‘মালিনা’ খ্যাত ইটালিয়ান মুভি কম্পোজার এনিও মরিকোন এবার অনারারি অস্কারের সম্মান পেতে যাচ্ছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Dec 2006, 03:44 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

অস্কার কমিটির পক্ষ থেকে গত বুধবার জানানো হয়েছে আগামি বছর ফেব্রুয়ারির ২৫ তারিখ অনুষ্ঠিতব্য ৭৯ তম বার্ষিক অস্কার অনুষ্ঠানে তার হাতে এ পুরষ্কার তুলে দেওয়া হবে।

৭৮ বছর বয়স্ক মরিকোন ৪৫ বছরের কর্মজীবনে ৩০০ এরও বেশি মুভিতে কাজ করেছেন। এর আগে ৫ বার ‘ডে অফ হ্যাভেন’(১৯৭৮), ‘দি মিশন’(১৯৮৬), ‘দি আনটাচেবলস’(১৯৮৭), ‘বাগসি’(১৯৯১), ‘মালিনা’(২০০০) মুভির জন্য নমিনেশন পেলেও কখনোই তার ভাগ্যে অস্কারের শিকে ছিড়েনি।

তাকে এবারের এই অনারারি অস্কার দেওয়ার পেছনের কারন উল্লেখ করতে গিয়ে অ্যাকাডেমির প্রেসিডেন্ট সিড গানিস বলেন,‘মরিকোন অনেক মুভিতে কাজ করেছেন এটা নয় বরং উল্লেখযোগ্য সংখ্যক মুভিতে করা তার কাজগুলো বহুল প্রশংসিত ও সেগুলি পপুলার মাস্টারপিস হিসেবে গন্য।’