২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেলা ম্যাকার্টনির মেয়ে হয়েছে

বিখ্যাত বিটলস তারকা পল ম্যাকার্টনির কন্যা বিশিষ্ট ফাশন ডিজাইনার স্টেলা ম্যাকার্টনি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গত ৮ ডিসেম্বর। জন্মগ্রহণের সময় কন্যার ওজন ছিল ৭ পাউন্ড ১৪ আউন্স। গতকাল বুধবার খবরটা জানিয়েছেন স্টেলার এক মুখপাত্র।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 01:04 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

স্যার ম্যাকার্টনির এই নাতনীর নাম রাখা হয়েছে বেইলে লিন্ডা ওলউইন উইলিস। নাম শুনেই বোঝা যাচ্ছে তার নামে নানীর নামটাও জড়িয়ে আছে। ১৯৯৮ সালে পল ম্যাকার্টনির স্ত্রী লিন্ডা ম্যাকার্টনি ব্রেস্ট ক্যানসারে মারা যান।

স্টেলা ২০০৩ সাল বিয়ে করেন উইলিসকে। মিলার নামে ২ বছরের একটা ছেলেও আছে তাদের।