২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়ানার কনসার্ট: ২০ মিনিটে ২২ হাজার টিকেট বিক্রি শেষ

পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে রূপ নিয়ে চলে গেছে দুরে। তবু তার ভালবাসার টান যে কমেনি একরত্তি সেটা আবারো টের পাওয়া গেল তার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টের টিকেট বিক্রির গতি দেখে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 12:51 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

যে কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী বছর জুলাইয়ে, তার ২২,৫০০ টিকেট বিক্রি হয়ে গেল, মাত্র ২০ মিনিটে। টিকেটের গায়ের দামও নেহায়েৎ কম নয়, ৪৫ পাউন্ড। কিন্তু বিক্রি হয়েছে তার চেয়েও বেশি দামে। না, টিকেট কালোবাজারি হয়নি। উদ্যোক্তারাই গতকাল বুধবার www.ebay.co.uk সাইটে অনলাইন নিলামে ৫০০ পাউন্ড পর্যন্ত উঠিয়েছেন এর দাম।

ডায়ানার দুই পুত্র হ্যারি আর উইলিয়ামের উদ্যোগে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। আসন সংখ্যা ৬০ হাজার। বাকী টিকেটও বিক্রি হবে কনসার্টের ওয়েবসাইট www.concertfordiana.com এর মাধ্যমে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন এলটন জনের গান। থাকবেন আরো অনেক নামী-দামী শিল্পীরা।

১৯৯৭ সালে ডায়ানার শেষকৃত্যানুষ্ঠানে যে বিশেষ ঢংয়ে ‘ক্যান্ডেল ইন দি উইন্ড’ গানটি পরিবেশন করেছিলেন এলটন জন আগামী জুলাইয়ের অনুষ্ঠানে তা আবারও করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে রাজুপত্ররা অনুরোধ না করলে এলটন জন আর কখনো ওই গানটি করবেন না বলে অনেক আগেই শপথ করেছিলেন।

‘ক্যান্ডেল ইন দি উইন্ড’ অ্যালবামটি দ্রুততম বিক্রির বিচারে সর্বকালের সেরা হিসেবে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে।

১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানা মারা যান।