আরো সমালোচক পুরষ্কারে ভ’ষিত ক্লিন্ট ইস্টউডের আইও জিমা
নিউইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল এওয়ার্ডস এ পুরষ্কার না পেলেও ক্লিন্ট ইস্টউডের ‘লেটারস ফ্রম আইও জিমা’র জয়যাত্রা থেমে নেই।
নিউইয়র্কের বোর্ড অব রিভিও ছাড়াও সম্প্রতি দি লস এঞ্জেলস ফিল্ম ক্রিটিকস এসোসিয়েশন ‘লেটারস’ কে বছরের সেরা হিসেবে নির্বাচিত করেছে। আর ব্রিটিশ চলচিত্রকার পল গ্রিনগ্রাস ‘ইউনাইটেড ৯৩’ এর জন্য পেয়েছেন সেরা পরিচলকের পুরস্কার।
‘দি কুইন’ ছবিতে রানী দ্বিতীয় এলিজাবেথের ভুমিকায় অভিনয়ের জন্য ডেম হেলেন মিরেন পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরষ্কার। সেরা অভিনেতার পুরষ্কার যৌথভাবে পেয়েছেন বোরাতের জন্য সাকা ব্যারন এবং ‘দি লাস্ট কিং অব স্কটল্যান্ড’ এ উগান্ডার স্বৈরশাসক ইদি আমীনের ভুমিকায় অভিনয়ের জন্য ফরেস্ট হোয়াইটেকার।
আলাদাভাবে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) বিচারে ‘লেটারস’, ‘৯৩’ ও ‘বোরাত’ সেরা ১০টি ছবির মধ্যে বিশেষ স্থান পায়।
এএফআই এর নির্বাচন কাজে সহায়তা করেন ১৩ সদস্যের জুরি বোর্ড। চলচ্চিত্র বোদ্ধা, শিল্পী ও সমালোচকদের নিয়ে গঠিত এই জুরির বিচারে এবারের শর্টলিস্টে যেসব ছবির নাম আসে সেগুলো হলো বাবেল, দি ডেভিল ওয়্যারস প্রাদা, ড্রিমগার্লস, হাফ নেলসন, হ্যাফি ফিট, ইনসাইড ম্যান, টিল মিস সানশাইন।
আগামী বছর মুক্তি দেওয়ার কথা থাকলেও ‘লেটারস’ ডিসেম্বরের ২০ তারিখে মুক্তি পেতে যাচ্ছে। অস্কার অ্যাওয়ার্ড ধরার জন্য মুক্তির তারিখ এগিয়ে আনা হয়েছে বলে অনুমান করা যায়।
আগামী বৃষ্পতিবার গোল্ডেন গ্লোব এওয়ার্ডে লেটারস কোন অবস্থানে থাকে সেটা দেখার জন্য উৎসুক এখন অনেকে।
