২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেটে মোৎসার্টের সব কাজ এখন বিনামুল্যে পাওয়া যাবে

বছরব্যাপী মোজার্টের আড়াইশতম জন্মবার্ষিকী উদযাপনের শেষ মুহুর্তে চমৎকার একটা ঘোষণা দিলেন অস্ট্রিয়ার সলজবার্গের দি ইন্টারন্যাশনাল মোজার্ট ফাউন্ডেশন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

গতকাল সোমবার থেকে তারা ইন্টারনেটে মোজার্টের কর্মসমগ্র ভক্তদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এখন যে কেউ ওয়েবসাইটে গিয়ে এই অমর সুরস্রষ্ঠার প্রায় ৬ শতাধিক সুর, নোটেশন ইত্যাদির সাথে পরিচিত হতে পারবেন।

ওয়েবসাইটটি চালু হওয়ার পরপরই ভক্তরা এখানে হিট করতে শুরু করেছেন। ‘চালূ করার প্রথম দুঘন্টার মধ্যেই সাইটে প্রায় ৪৫ হাজার হিট পেয়েছি। ..এতোটা আমরা আশা করিনি।’ প্রোগ্রাম ডিরেক্টর উলরিখ লেইসিঙ্গার রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন এ কথা।

নেটে যে ভার্সন দেখা যাবে তা জার্মানির কাসেল এর ব্যারেনরেইটার কর্তৃক প্রকাশিত ‘নিউ মোৎসার্ট এডিশন’ এর ডিজিটাইজড কপি। এটাকে মোৎসার্টের ‘গোল্ড স্টান্ডার্ড’ বিবেচনা করা হয়। লেইসিঙ্গার ও ব্যারেনরেইটারকে ডিজিটাল প্রকাশনার স্বত্ব বাবদ ৪ লাখ ডলার দেয়া হয়েছে।

এই কাজে অর্থনৈতিক সহায়তা দিয়েছে ক্যালিফোর্নিয়ার লস এলটসের প্যাকার্ড হিউম্যানিটিজ ইনস্টিটিউট।