২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শ্যাডো’ নিয়ে আসছেন স্পাইডারম্যান পরিচালক স্যাম রাইমি

স্পাইডারম্যান এর সাফল্যের পরে এবারে স্যাম রাইমি কি করবেন-ভক্তজনের এই অব্যক্ত প্রশ্নের জবাব মিলেছে সম্প্রতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

৩০ এর দশকের বিখ্যাত ‘ দি শ্যাডো’ এর স্বত্ব কিনে নিয়েছেন রাইমি। ছোটবেলা থেকেই তিনি ৩০ এর দশকের এই পাল্প হিরো ভক্ত। তার দীর্ঘদিনের স্বপ্ন শ্যাাডোকে বড় পর্দায়ে নিয়ে আসা। সেই কাজেই এবার হাত দেবেন তিনি। তবে এবার আর পরিচালনায় থাকছেন না। জস ডনেন এর সাথে মিলে তাদের বাকারো এন্টারটেইনমেন্ট এর ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন।

দীর্ঘ দেন-দরবার করার পর তাদের ‘দি শ্যাডোর’ স্বত্ব কিনে নিচ্ছে।

১৯৩১ সালে প্রথমবারের মতো শ্যাডো সিবিএস রেডিওতে প্রচারিত হয়। ওয়াল্টার বি গিবসন চরিত্রটির স্রষ্ঠা। মাথায় টুপি, গায়ে শাল জড়ানো ছায়ার মধ্যে বিচরণ করা এই চরিত্রটি নিরন্তর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যায়। মানুষের মনকে আচ্ছন্ন করে ফেলার অতিন্দ্রীয় এক ক্ষমতা আছে তার। সবাই তাকে জানে শ্যাডো হিসেবে।

প্রচারে পর পরই তার সময়ের সেরা পাল্প হিরোতে পরিণত হয় শ্যাডো। রেডিও সিরিজে বিখ্যাত অভিনেতা অরসন ওয়েলস এই চরিত্রটি ফুটিয়ে তোলেন। শ্যাডেভর একটা লাইন তখন প্রবচনে পরিণত হয় : ‘মানুষের মনে কি কুচিন্তা খেলা করে তা কে জানে? জানে শ্যাডো।’

চরিত্রটি পপ কালচারের অন্যতম আইটেমে পরিনত হয়। অচিরেই রেডিও থেকে পর্দায় উঠে আসে ‘দি শ্যাডো’। ৩০ ও ৪০ এর দশকে কলম্বিয়া পিকচার্সের ব্যানারে এর বেশ কটি সিরিয়াল বাজারে আসে। নাম ভুমিকায় অভিনয় করেন ভিক্টর জরি। চরিত্রটি নিয়ে বেশ কটি টিভি সিরিয়ালও প্রচারিত হয়।

অতি সম্প্রতি শ্যাডো নিয়ে বিগ বাজেটের ছবি করেছে ইউনিভার্সাল। রাসেল মুলকাহে পরিচালিত ছবিটি বিশেষ ব্যবসা সফল হয়নি। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে অভিনয় করেছেন অ্যালেক বল্ডউইন।

তবে বরাবরের মতো এবার আর রাইমির ছবিতে থাকছেন না টবি ম্যাগুইর। চিত্রনাট্য লিখবেন সিয়াশ ফারাহানি। টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স এর ব্যানারে নির্মিত ম্যাক্স পাইনের চিত্রনাট্যও তিনি লিখেছিলেন।