২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাটিন মিউজিক ওই আসছে ধেয়ে

বাংলাদেশের টিভি দর্শকদের অনেকের কাছেই ‘সিএসআই: মায়ামি’ সিরিজটি পরিচিত। এর দর্শকদের মধ্যে যারা ল্যাটিন মিউজিকের ভক্ত তাদের কাছে এই সিরিজের আবেদন আরেকটু বেশি থাকার কথা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2006, 04:20 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এরকম ল্যাটিন মিউজিক ভক্তদের কথা ভেবেই মার্কিন মুল্লুকেও তাদের টিভি সিরিয়ালগুলোতে ল্যািিটন মিউজিকের ব্যবহার বাড়ছে।

‘সিএসআই: মায়ামি’, ‘ফ্রাইডে নাইট লাইটস’, ‘দ্যা ওসি’, ‘আগলি বেটি’, ‘দ্যা শিল্ড’ ইত্যাদি জনপ্রিয় টেলিভিশন শোর বদৌলতে সেই ল্যাটিন মিউজিকেরই এখন জয়জয়কার আমেরিকায়। বিশেষত মেইনস্ট্রিম টিভি শো গুলোতে বেশ পাকাপোক্ত আসনই গেড়ে নিচ্ছে ল্যাটিন মিউজিক। অনেক নির্মাতা এবং নির্মাতা প্রতিষ্ঠান বেশ আগ্রহের সঙ্গে লুফে নিচ্ছে মিউজিকের এই জনপ্রিয় ধারাটিকে।

ইউনিভার্সাল মিউজিকের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিভার্সাল মিউজিক এন্টারপ্রাইজ তাদের টেলিভিশন শো, মুভি, বিজ্ঞাপন ও ভিডিও গেমসগুলোর জন্য ল্যাটিন মিউজিক সংযোজনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তারপরও সন্তুষ্ট নন এনজি র্যুজ। এই ভদ্রলোক সম্প্রতি ইউনিভার্সাল মিউজিক এন্টারপ্রাইজের ল্যাটিন মিউজিক কোঅর্ডিনেটর হিসাবে বেশ নাম করেছেন। আক্ষেপের সুরেই বললেন, ‘স্পেনিয় ভাষার অনুষ্টান বা এথনিক দৃশ্যগুলোর বাইরেও মেইনস্ট্রিম টিভি শোতে ঐশ্বর্যসমৃদ্ধ মিউজিকের এই ভান্ডারটি ব্যবহার করে যেখানে অনেকদুর যাওয়া যায় সেখানে তা না করার কি কারণ থাকতে পারে?’

আর ইউনিভার্সাল মিউজিক যে শুধু বক্তৃতা আর বিবৃতি দিয়েই বেড়াচ্ছেন তা নয়, ল্যাটিন মিউজিকের প্রচার ও প্রসারে নানাবিধ কর্মকান্ডের সঙ্গে এই মিউজিককে জড়িয়ে ফেলছেন। তারই অংশ হিসাবে তারা ইউনিভার্সাল মিউজিকের সঙ্গে জড়িত অনেক ল্যাটিন শিল্পীদের নন-ল্যাটিন বিজ্ঞাপনী সংস্থাগুলোর সঙ্গে যুক্ত করে দিয়েছেন।

ইউনিভার্সাল মিউজিকের মুভি ও টিভি মিউজিক শাখার সিনিয়র ভিপি টম রলেন্ড বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন এই ল্যাটিন মিউজিক বিশ্বের একদম প্রথম সারির মিউজিক হিসাবে আত্মপ্রকাশ করবে’ সেই সঙ্গে মুচকি হেসে যোগ করেন, ‘ইতিমধ্যেই যদি তা না করে থাকে।’