বিশ্ব পর্বত দিবস উদযাপন করছে বিএমটিসি
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) আগামীকাল ১১ ডিসেম্বর ২০০৬ সোমবার সকাল ১০টায় ‘বিশ্ব পর্বত দিবস ২০০৬’ উদযাপন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের সামনে ‘ছবির হাট’ প্রাঙ্গণে বিএমটিসি এ দিবস উদযাপন করবে।
বিশ্বব্যাপী ১১ ডিসেম্বর ‘বিশ্ব পর্বত দিবস’ পালন করা হয়। এবারের বিশ্ব পর্বত দিবস ২০০৬-এর স্লোগান হলো 'Sustainable Management of Mountains' বা ‘পাহাড়ের টেকসই ব্যবস্থাপনা’।
দিবসটি উপলক্ষে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) কিছূ কার্যক্রম গ্রহণ করেছে। এগুলে া হলো :
র্যালি : সকাল ১০টায় ছবির হাট প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর এলাকা প্রদক্ষিণ করবে।
চিত্র প্রদর্শনী : বিএমটিসি’র নেপালের মেরা পর্বত ও ভারতের ফ্রে পর্বত অভিযানে তোলা ইনাম আল হক, মীর শামসুল আলম, সজল খালেদ, এম এ মুহিত, মুসা ইব্রাহীম, সাদিয়া সুলতানা সম্পার ছবির প্রদর্শনী, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, ছবির হাট প্রাঙ্গণে।
পর্বতারোহণের সরঞ্জাম ও পর্বতারোহণের কলাকৌশল প্রদর্শনী : সকাল ১১টায়, ছবির হাট প্রাঙ্গণে।
‘পাহাড়ের টেকসই ব্যবস্থাপনা’ বিষয়ে বক্তব্য রাখবেন সজল খালেদ, মাজেদা হক প্রমুখ; বিকেল ৩টায়, ছবির হাট প্রাঙ্গণে।
স্লাইড ও ভিডিও প্রদর্শনী : মীর শামসুল আলম, সজল খালেদ, এম এ মুহিত, মুসা ইব্রাহীম, সিরাজুল হক সাগরের স্লাইড ও ভিডিও প্রদর্শনী, সন্ধ্যা ৬টায়, ছবির হাট প্রাঙ্গণে।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব ২০০৩ সাল থেকে হিমালয়ে পর্বতারোহণ ও ট্রেকিং অভিযান পরিচালনা করছে। এই ক্লাবের অভিযাত্রী দল ইতিপূর্বে ইমজাৎসে, স্টোক-কাঙরি, মেরা ও খাংগিয়াছে পর্বতে অভিযান পরিচালনা করেছে এবং ফ্রে পর্বত ও থর্পচুলি পর্বত শিখর আরোহণ করেছে।
