২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা লিংকের বিজ্ঞাপনে আসছেন হাবিব

শুধু বিজ্ঞাপনের জিঙ্গেলে সুরারোপ বা কণ্ঠ দেয়া নয়, হাবিব এবার নিজেই ভিডিও বিজ্ঞাপনের মডেল হতে চলেছেন। বাংলালিংকের নতুন বিজ্ঞাপনে তার সহ-মডেল হিসেবে থাকবেন তারই বাবা একসময়ের জনপ্রিয় পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

রিমিক্স গান করে পরিচিতি পেলেও পরে হাবিব এর করা মৌলিক বেশ কিছু গানও শ্রোতাদের মনোযোগ আকর্ষন করেছে। এরই ধারাবাহিকতায় ‘হৃদয়ের কথা’ ছবিতেও গান করেছেন তিনি। গত রোজার ঈদে বাজারে আসে তার প্রথম একক অ্যালবাম ‘শোন’।

এছাড়াও বিজ্ঞাপনের জিঙ্গেলের জন্যও কাজ করছিলেন তিনি। তবে এতোদিন নেপথ্যে কাজ করলেও এবার বিজ্ঞাপনের মডেল হতে যাচ্ছেন। এর আগেও বাবার সাথে হাবিব বাংলা লিংকের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। তবে তা ছিলো পত্রিকার জন্য। এবার আসছেন ভিডিও চিত্রে।

হাবিব জানান, তার সাথে বাংলা লিংকের প্রাথমিক কথা হয়েছে। অচিরেই তা চুড়ান্ত হবে বলে আশা করছেন তিনি।