২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরষ্কৃত হলেন হৃত্বিক, সঞ্জয়, বিপাশা রাকেশ

‘কৃশ’ ছবিতে অভিনয়ের সুবাদে বিপুলভাবে দর্শকনন্দিত হয়েছিলেন হৃত্বিক রোশান, পুরষ্কার ঘোষানর আগেই অনেকে অনুমান করছিলেন যে গ্লোব ইন্ডিয়ান ফিল্ম এওয়ার্ডসের সেরা অভিনেতার পুরষ্কারটা তার হাতেই যাবে। হয়েছেও তাই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 02:38 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সাই-ফাই ড্রামা ‘কৃশ’ ছবির জন্য সেরা অভিনেতা ক্যাটাগরিতে এ বছরের গোন্ডেন গ্লোব এওয়ার্ড পেলেন এই বলিউড হার্টথ্রব। গতকাল শনিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান।

সেরা ছবির পুরষ্কার পেয়েছে সঞ্জয় দত্ত অভিনীত কমেডি ছবি ‘ লাগ রাহো মুন্না ভাই’। ছবিতে সঞ্জয় দত্ত এক অপরাধজগতের এক চরিত্রে অভিনয় করেছেন যে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর গায়েবি সত্তার সাথে সাক্ষাৎ করে। সম্প্রতি সঞ্জয় দত্ত অবৈধ অস্ত্র রাখার দায়ে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন।

‘রাঙ দে বাসন্তী’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হলেন রাকেশ ওমপ্রকাশ মেহরা।

রাঙ দে বাসন্তীতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন হংকংয়ে ব্রিটেনের শেষ গভর্নর ক্রিস প্যাটেনের মেয়ে অ্যালিস প্যাটেন। তবে পুরষ্কারটি শেষতক গেছে বিপাশা বসুর হাতে।

যথারীতি নাচেগানে ভরপুর ছিল পুরো অনুষ্ঠান। ভারতীয় চলচ্চিত্রের অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠানে মালয়ীদের উপস্থিতিও ছির চোখে পরার মতো। ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক চেহারাটা যে ক্রমশ খোলতাই হচ্ছে উৎসব প্রাঙ্গনে শাহরুখ খান, হৃত্বিক রোশান আর বিপাশা বসু হাজির হওয়ামাত্র মালয়ী ভক্তদের উচ্ছাস আর হর্ষধ্বনিই তা প্রমান করে দিল।

বছরে হাজারখানেক ছবি মুক্তি দিয়ে বলিউড এখন বিশ্বের সবচেয়ে উৎপাদনশীল চলচ্চিত্রকেন্দ্রে পরিণত হয়েছে। শুধূ তাই নয় ভারতীয় দর্শকদের বাইরে ভিন্নভাষী দশকদের কাছেও তার গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে। ‘আমরা বলিউডের ছবি দেখতে দেখতে বড় হয়েছি। এটা আমাদের কালচারেরই অংশ।’ রেড কার্পেটের পাশে একটা জায়গা করে নেয়ার চেষ্টা করতে করতে বললেন ৩২ বছরের শ্যারন কাউর।

ভারতীয় ছবি ও তারকাদের বিশ্ব পরিচিতি আনার লক্ষ্যেই গত কয়েক বছর ধরেই ব্রিটেন, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিন পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বলিউডের বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

বলিউড ফিল্ম একাডেমির হিসাবে ভারতীয় চলচ্চিত্রের শতকরা ১৫-২০ ভাগ রাজস্ব আসে দেশের বাইরে থেকে।

‘বক্স অফিসের জন্য এ বছরটা দারুন সফল....। স্টেজে উঠে কিছু নমনিরি নাম ঘোষনার সময় তথ্যটা দিলেন অভিনেতা আরবাজ খান।