২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাছে মাছে কলরব’ নিয়ে আসছেন জেমস

দুই বছর পর বাজারে আসছে জেমস এর নতুন একক অ্যালবাম ‘মাছে মাছে কলরব’। তবে এটি বাংলাদেশ না কোলকাতা থেকে মুক্তি পাবে তা নিশ্চিত নয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 04:14 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বাংলাদেশের অন্যতম সংগীত প্রযোজনা সংস্থা সংগীতা দাবি করেছে অ্যালবামটি তারাই বের করবে। এর আগেও তারা জেমসের অ্যালবাম বের করেছে। জেমস এর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ অ্যালবামটি প্রকাশনার ক্ষেত্রে চমক আছে। অপেক্ষা করুন।’

নগর বাউল জেমস এখন আন্তর্জাতিক তারকা। বলিউডে শুধু গান গেয়েই থামেননি, সেখানকার একটি ছবিতে অভিনয়ের কথাও চলছে। ‘মাছে মাছে কলরব’ শিরোনামের নতুন এই অ্যালবামের ২টি গান বাদে বাকী সবগুলোর কথা জেমস নিজেই রচনা করেছেন। ২টি গান লিখেছেন বিশু শিকদার। জেমস এর কথা, সুর, সংগীত ও কণ্ঠের এই অ্যালবামটি আগামী ঈদে প্রকাশিত হবে বলে আশা করছেন জেমস।