২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী হাওয়ায় বেকায়দায় রেকর্ডিং স্টুডিওগুলো

রাজনৈতিক অস্থিরতায় অডিও বাজার স্থবির হয়ে ছিল দীর্ঘদিন। নির্বাচনী হাওয়ায় আবার তারা সরগরম হয়ে উঠেছে। তবে নিয়মিত প্রযোজনার বদলে শুরু হয়েছে নির্বাচনকেন্দ্রিক অডিও প্রকাশনা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 04:12 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

অডিও বাজারের পিকটাইম বছরের দুইটি ঈদ। এবারের রমজানের ঈদের পরপরই হরতাল, অবরোধের কারণে ধ্বস নেমেছিল অডিও বাজারে। সে ধকল কাটিয়ে উঠতে না উঠতেই চলে আসছে আরো একটি ঈদ। এইসব কারণে ইতিমধ্যেই অনেক স্টুডিওতে তালা ঝুলেছিল।

তবে আবার তারা কাজে ফিরে এসেছে। কিন্তু নিয়মিত ঈদকেন্দ্রিক প্রকাশনার বদলে স্টুডিওগুলো এখন ব্যস্ত নির্বাচনী প্রচারণাভিত্তিক প্রকাশনায়।

ব্যারিস্টার নাজমুল হুদার নির্বাচনী প্রচারণার গানের কাজ চলছে বেইলি রোডের অডিও আর্ট, নাসিরউদ্দিন পিন্টুর কাজ চলছে ডিজিটোন-এ। পল্টনের ভয়েস রেকর্ডিং স্টুডিওতে চলছে ঢাকার বাইরে নির্বাচনী গানের কাজ।

প্রায় সবগুলো স্টুডিও ব্যস্ত সময় পার করছে এই কাজে। দলীয় প্রার্থী বা প্রার্থীর সমর্থকরা নিজ উদ্যোগে এসব প্রচারণী গান তৈরি করছে।