কুমিল্লার বার্ড অন্যতম পর্যটন কেন্দ্র
আপনি কুমিল্লা গেছেন কিন্তু বার্ড নামে অধিক পরিচিত বাংলাদেশ রুরাল একাডেমি ফর ডেভেলপমেন্ট ক্যাম্পাসে যাননি, তাহলে বুঝতে হবে নিশ্চিতভাবে আপনি কিছু হারিয়েছেন। এর জন্য আপনাকে হা হুতাশও করতে হতে পারে।
ধীরেন্দ্রনাথ দত্ত, প্রমীলা দেবী, শচিন দেব বর্মন, ওস্তাদ খসরু এবং আয়াত আলী খান, নওয়াব ফয়জুন্নেসা ও কাজী নজরুলসহ অন্যান্য মহামানবদের মধুর স্মৃতিবিজড়িত এই শহরে অধিকাংশ লোক সাধারণত লালমাই-ময়নামতি পাহাড় ও যাদুঘর পরিদর্শণ করতেই আসেন।
কুমিল্লা গিয়ে আপনি সেখানকার সস্তা অথচ রুচিশীল ছোট হোটেলগুলোর একটিতে থাকতে পারেন। শহরের আরমানিয়া, মিরাজ, আল রফিক অথবা পুলিশ সুপার মার্কেট এলাকার মিডটাউন, মোগাটুলির আনসারিয়া অথবা শ্মশানগাছার আবেদিন এলাকার যে কোন একটি হোটেল বেছে নিতে পারেন।
শহরের কেন্দ্রস্থল হচ্ছে কান্দিরপাড় এলাকা। এখানকার চকবাজার, স্টেশন রোড এবং পুলিশ লাইন ক্রসিংয়েও বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। আর তাই হোটেল পছন্দ করার ব্যাপারটি পুরোটাই আপনার এখতিয়ারে।
তবে আপনি যদি থাকার মত কোন হোটেল খুঁজে না পান, তারপরও মন খারাপের কোন কারণ নেই।
আপনি যতবারই বার্ড পরিদর্শণে যান না কেন, তা আপনার কাছে সবসময়ই নতুন হিসেবে ধরা দেবে। বার্ডের সৌন্দর্যে ও সমৃদ্ধ ইতিহাসে কোন না কোন নতুন দিক উন্মোচিত হবেই।
এখন তাহলে তার একটা ভূমিকা দেওয়া যাক:
বার্ড স্থানীয় ও জাতীয়ভাবে পল্লী উন্নয়ন একাডেমি নামেই বেশি পরিচিত। জেলা শহর থেকে দশ কিলোমিটার দূর থেকে এর ক্যাম্পাসটি শুরু হয়েছে। ১৯৫৫ সালে পাকিস্তান একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট নামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন প্রধান ছিলেন ড. আখতার হামিদ খান।
টমসন ব্রিজ থেকে টু-স্ট্রোক ইঞ্জিনের যানে চড়ে আট টাকায় অথবা তার পুরোটাই ভাড়া করে অথবা ২০-২৫টাকায় রিকশায় চড়ে বার্ডে যাওয়া যায়। আবার সারা দিনের জন্য ৫০০ থেকে ৭০০ টাকায় একটি মাইক্রোবাসও সহজেই ভাড়া করা যাবে। তবে ভাড়া অনেকটাই নির্ভর করে জ্বালানির মূল্যের উপর। আর পিক মৌসুমে আপনাকে একটু বেশি ভাড়া গুনতে হতে পারে।
তবে পরিদর্শণের জন্য আপনি উন্নয়ন ও যোগাযোগ বিভাগের যুগ্ম পরিচালকের (সিভিডিভি) সাথে অথবা পরিচালক (প্রশিক্ষণ) এর সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি ডাকে পরিচালক (প্রশাসন) এর সাথে যোগাযোগ করতে পারেন। তবে হঠাৎ করে আপনি সেখানে গিয়ে উপস্থিত হলে গেটের নিরাপত্তা কার্যালয়ের সাথে যোগাযোগ করতে পারেন।
যদি বার্ড সম্পর্কে বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আখতার হামিদ খান লাইব্রেরি অথবা প্রকাশনা ম্যানেজারের সহযোগিতা নিতে পারেন। আর বার্ডের সংগ্রহে থাকা প্রখ্যাত ব্যক্তিদের বার্ড পরিদর্শণের বিরল ছবিগুলো দেখতে চাইলে আপনাকে অফিসের আলোকচিত্রীর সাথে যোগাযোগ করতে হবে।
সেখানে কি দেখতে পাবেন?
দুটি ছোট পাহাড়ের মাঝখানে রয়েছে বনকুটির, আর পাহাড়দ্বয়ের পাদদেশে রয়েছে ফ্যাকাল্টি ভবন ও অফিসার্স কোয়ার্টার। বনকুটিরে যেমন রয়েছে আধুনিক জীবনযাপনের সকল সুযোগ-সুবিধা, তেমনি পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যের সাথে সামঞ্জস্য রেখে এর ছাদ তৈরি করা হয়েছে স্থানীয়ভাবে প্রাপ্ত কাঁশগাছের পাতা দিয়ে।
নিলাচল পাহাড়ের উপর থেকে আপনি এক পলকে পুরো ক্যাম্পাস ও তার সংলগ্ন অপার সৌন্দর্য অবলোকন করতে পারেন। চাইলে আপনি সে সৌন্দর্যের স্থিরচিত্রও ধারণ করে নিতে পারেন।
ক্যাফেটরিয়া-১ এ আপনি সস্তায় স্বাস্থ্যকর খাবার কিনতে পারেন। মোটামুটি একবার প্রাতঃরাশের জন্য আপনার খরচ হবে আট থেকে ১০ টাকা। আর লাঞ্চ অথবা ডিনারের জন্য খরচ হবে ২০ থেকে ২২ টাকা। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার পাওয়া যায়। অবশ্য ক্যাফেটেরিয়ায় বিশেষ অতিথি ও বিদেশীদের জন্য তৈরি করা হয়েছে। আর তাই এখানকার খাবারের দাম একটু চড়া।
বার্ড পরিদর্শণের সময় আপনাকে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। করিডোর ও ক্যাম্পাসে হাঁটার সময় আপনাকে নীরবতা বজায় রাখতে হবে। এর কারণ হচ্ছে সেখানে কোন না কোন কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম এবং মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ লেগেই থাকে। শীতকাল হলে তো কথাই নেই।
রাস্তার দু’পাশে ও আশেপাশে অসংখ্য ফুলের গাছ থাকলেও আপনি সেখান থেকে কোন ফুল ছিঁড়তে পারবেন না।
ক্যাম্পাসে থাকার সুযোগও রয়েছে। তবে এ সুযোগ বার্ডের নিজস্ব অতিথি ও প্রশিক্ষণপ্রার্থীদের জন্য সীমিত। এক্ষেত্রে কড়াকড়ি মেনে চলা হয়। বহিরাগত দর্শনার্থীদের সাধারণত কোন কক্ষ বরাদ্দ দেওয়া হয় না।
হোস্টেল রুমের দুই ও চার সিটের রুমের জন্য জনপ্রতি ভাড়া পড়বে প্রতিদিন ৬০টাকা। একই ভাড়ায় মহিলা অতিথিরা ডরমেটরিতে থাকতে পারেন। বাথরুমসহ একটি ভিআইপি রুমের খরচ পড়বে ২৫০টাকা।
ক্যাম্পাসের ভিতরে একটি কো-অপারেটিভ কলেজ রয়েছে। প্রিন্সিপাল অথবা সুপারিনটেনডেন্টের অনুমতি নিয়ে সেখানে যে কেউ থাকতে পারেন।
অদিনামুরার মাজারসহ ময়নামতি, লালমাই, শালবন বিহার, রুপবানমুরা, চান্দিমুরার সফর করলেই কেবল বার্ড পরিদর্শন স্বার্থক হতে পারে।
