উত্তরাঞ্চলে সরষে ফুলের মধু আহরণ শুরু
উত্তরাঞ্চলের কৃষকরা সরষে ফুলের মধু আহরণ করতে ব্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে মৌমাছিরাও মধু আহরণে মাঠে নেমেছে।
এ অঞ্চলের মৌচাষীরা সরষে ক্ষেতে পেতেছে মধু আহরণের বাক্স। প্রতিদিন সরষে ক্ষেতে পাতা মধু আহরণের বাক্স থেকে তারা মধু সংগ্রহ করছে।
বন্যার কারণে উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষতি হলেও কৃষকরা বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পাবনা, সিরাজগঞ্জ জেলার যমুনা ব্রহ্মপুত্র, তিস্তা ধরলা নদীর জেগে উঠা চরে সরষে চাষ করেছে। নদীর চরসহ উত্তরাঞ্চলের বি¯তৃর্ণ ভূমি জুড়ে এখন হলুদ সরষে ফুলের শোভা।
মৌ চাষীরা জানায়, বিসিডকের তত্ত্বাবধানে এবং বিভিন্ন এনজিও’র সহায়তায় সহস্রাধিক মৌ চাষী সরষে ফুল থেকে মধু সংগ্রহ করছে। মৌ চাষ করে প্রায় সবাই অভাব অনটন থেকে মুক্তি পাচ্ছে। প্রকৃতি বিরূপ না হলে ভাল ফলন পাওয়ার আশা করছে সরষে চাষীরা।
