১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘স্মার্ট’ বস্ত্র ও পাটখাত তৈরি করতে চান নানক

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার নতুন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2024, 06:45 PM

Updated : 12 Jan 2024, 06:45 PM

বস্ত্র ও পাটখাতকে ‘স্মার্ট’ করে গড়ে তুলতে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জোর দিচ্ছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার বিকালে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে সৌজন্য সাক্ষাতে গেলে ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে কথা বলেন মন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নানক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ সমানে রেখে পাট ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নের কাজ করতে হবে। দেশের বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, কর্মংস্থানের সুযোগ সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাব।”

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ টানা চতুর্থবার সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭ সদস্যের মন্ত্রিসভা ইতোমধ্যে দায়িত্ব পালনের শপথও নিয়েছে।