২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন বিল সংসদে

সামরিক শাসন আমলে জারি করা অধ্যাদেশ রহিত করে আইনে পরিণত করতে ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন বিল-২০১৫’ সংসদে উত্থাপন হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 09:49 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

বুধবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে বিলটি ২০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

দুটি সামরিক শাসনামলে জারিকৃত প্রয়োজনীয় অধ্যাদেশ আইনে পরিণত করার ধারাবাহিকতায় ১৯৭৬ সালের  ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন অর্ডিন্যান্স-১৯৭৬’ রহিত করে বাংলায় আইন প্রণয়ন করতে বিলটি উত্থাপন করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, “বিশ্ব ব্যাংক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন বাংলাদেশের বেসরকারি খাতে অর্থায়ন ও পরামর্শ সেবা দিয়া প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ভূমিকা রাখছে।”