বাজারে আসছে দুই টাকার নতুন নোট
বর্তমান অর্থসচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত দুই টাকার নোট বাজারে আসছে। সোমবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে।
এতে বলা হয়, ১ জুন সোমবার থেকে বাংলাদেশ ব্যাংক, মতিঝিল অফিস হতে বর্তমান সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদের স্বাক্ষরে ছাপানো দুই (২) টাকা মূল্যমানের কারেন্সি নোট ইস্যু করা হবে।
পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস ও বাণিজ্যিক ব্যাংকের কাউন্টার থেকেও এ নোটটি ইস্যু করা হবে।
“নতুন দুই টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর ব্যতীত নোটের রঙ, জলছাপ, নিরাপত্তা সূতা, নকশা, আকার ইত্যাদি সবই বর্তমানে বাজারে প্রচলিত দুই টাকা মূল্যমানের নোটের অনুরূপ।”
নতুন ইস্যুকৃত এ নোটসহ বাজারে প্রচলিত দুই টাকার সব নোট যুগপৎ চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
