টিআইএন অনলাইনে
এখন থেকে আয়করদাতারা অনলাইনে করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে পারবেন।
এজন্য জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) ‘ই-টিআইএন রেজিস্ট্রেশন’ পদ্ধতি চালু করেছে।
১ জুলাই থেকে করদাতারা www.incometax.gov.bd ওয়েবসাইটে গিয়ে এ সুবিধা নিতে পারবেন।
সোমবার বিকাল ৩টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এনবিআরের এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও এসময় উপস্থিত থাকবেন বলে জানিয়েছে এনবিআর।
