গ্রামীণ ফোনের কর বাড়ছে
আগামী বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের করহার পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় এপ্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বক্তৃতায় তিনি বলেন, “পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন কোম্পানির বর্তমান করহার ৩৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করছি।”
তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন মোবাইল সেবাদানকারী কোম্পানির করহার আগের মতোই ৪৫ শতাংশ অব্যাহত রাখা হয়েছে।
দেশের ছয়টি মোবাইল ফোন কোম্পানির মধ্যে শুধুমাত্র গ্রামীণফোনই পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে।
