মোবাইল সিম, ক্যামেরায় আমদানি শুল্ক কমলো
নতুন অর্থ বছরের বাজেটে মোবাইল ফোনের সিম কার্ড, ওয়েব ক্যাম, ডিজিটাল ক্যামেরা ও অপটিক্যাল ফাইবার কেবল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।
মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। নতুন অর্থবছরেও এজন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
মোবাইল ফোনের সিম কার্ড আমদানিতে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, দেশীয় সিম কার্ড উতপাদনকারী প্রতিষ্ঠানগুলোর স্বার্থে আমদানি পর্যায়ে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য করা হয়েছিল, যা বলবৎ ছিল বেশ কয়েক বছর।
আগামী অর্থবছরের বাজেটে ওয়েব ক্যাম ও ডিজিটাল ক্যামেরার ওপরে থাকা ২৫ শতাংশ আমদানি শুল্কও কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া অপটিক্যাল ফাইবার কেবল আমদানিতে শুল্কহার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কথা বলা হয়েছে বাজেট প্রস্তাবে। আর এই কেবল উৎপাদনে ব্যবহৃত কিছু উপকরণের ওপর প্রযোজ্য ২৫ ও ১২ শতাংশ শুল্কহার পুরোপুরি তুলে নেয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
‘কম্পিটার ফার্নিচার’ হিসেবে আমদানি করা ‘সার্ভার র্যাক’ এর আমদানি শুল্কও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বাজেটে।
