২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুডি’স রেটিং: আগের অবস্থানেই বাংলাদেশ

আন্তর্জাতিক ঋণমাণ সংস্থা মুডি’স-এর রেটিংয়ে বাংলাদেশের অর্থনীতি চতুর্থবারের মতো বিএ-৩ রেটিং অর্জন করেছে, যা অর্থনীতির সুষ্ঠু ও জোরালো অগ্রগতির জন্য স্বীকৃতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 06:25 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

তাৎক্ষণিক ঝুঁকি মোকাবেলায় অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তির উপর ভিত্তি করে বাংলাদেশের এই সার্বভৌম রেটিং নির্ধারণ করেছে মুডি’স। এক্ষেত্রে রাজনৈতিক পেক্ষাপটও বিবেচনায় নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সিংঙ্গাপুর থেকে এই রেটিং প্রকাশ করে সংস্থাটি।

‘ঋণ পর্যালোচনা: বাংলাদেশ’ শীর্ষক মুডি’স-এর ওই প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল ছিল। চলতি হিসাবের ভারসাম্য (কারেন্ট একাউন্ট ব্যালান্স) উদ্বৃত্তবস্থায় ফিরে এসেছে। অপরদিকে মূল্যস্ফীতিও কমেছে।

তবে শ্রমিক অসন্তোষ এবং ব্যাংকিং খাতে অস্থিরতা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

প্রতিবেদনে সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংকের অনিয়মের প্রসঙ্গ টেনে বলা হয়েছে, “সোনালী ব্যাংকের এই অনিয়মের ঘটনা বাংলাদেশ সরকারের সুশাসনের দুর্বলতা প্রকাশ পেয়েছে।”

পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের ঋণ না পাওয়া সুশাসনের ক্ষেত্রে আরেকটি দুর্বলতা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ধিত ঋণ সুবিধা (ইতিএফ) অনুমোদন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে নতুন ভ্যাট ও ব্যাংক কোম্পানি আইন পাশ উল্লেখযোগ্য ঘটনা।

এ নিয়ে পরপর চারবার বাংলাদেশ একই রেটিং পেল, যা বাংলাদেশের অর্থনীতির চলমান অগ্রগতি প্রকাশ করে।