রূপালী ব্যাংকের ডিএমডি আহমেদকে অব্যাহতি
রাষ্ট্রায়াত্ত রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শেখ আহমেদকে অব্যহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার অর্থ মন্ত্রনালয়ের এক আদেশে তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এই বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে যে কোনো কর্মকর্তাকে ব্যাংক থেকে অন্য কোনো দায়িত্ব দিতে পারে।
“ঠিক সেইভাবেই শেখ আহমেদকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে,” বলেন তিনি।
তবে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা বলেন, নারীকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠায় তাকে সরিয়ে দেয়া হয়েছে।
