২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সপ্রেসওয়ে অনুমোদিত

সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বে (পিপিপি) ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান।

তিনি জানান, পিপিপির অধীনে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য সড়ক বিভাগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

ছয় লেনের এক্সপ্রেসওয়ের প্রস্তাবনায় দুভাবে নির্মাণ কাজের কথা বলা হয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে করলে খরচ হবে ৬ দশমিক ১ বিলিয়ন ডলার এবং গ্রাউন্ড লেভেলে করলে খরচ হবে ২ দশমিক ২ বিলিয়ন ডলার।

এক্সপ্রেওয়েটি বিওওটি (বিল্ড, ওন, অপারেট, ট্রান্সফার) পদ্ধতিতে নির্মাণ করা হবে বলে প্রস্তাবে বলা হয়েছে।