২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেনের শুরুতে সূচক কমেছে

সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেনের শুরুতে সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 05:06 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক নিচের দিকে নামতে থাকে। বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১১৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট কম।

আধা ঘণ্টায় হাতবদল হয় প্রায় ১৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২৬টির, কমে ৭২টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির দাম।

সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচক কমে  প্রায় ১০ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে দশমিক ৬৭ শতাংশ বা প্রায় ২৮ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৪৩ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ দশমিক ৪৬ শতাংশ কম।

গত সপ্তাহ পুঁজিবাজারে লেনদেন হয়েছে ২৮৬ টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, যার মধ্যে দাম কমেছে ২০৬ টির।